খাবারের বাক্সেই রাঁধা-বাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নকশাপ্রতিষ্ঠান ভিম অ্যান্ড ভিগর ডিজাইন এমন একটি ‘লাঞ্চ বক্স’ বা খাবারের পাত্রের নকশা করেছে, যাতে খাবার রান্না আর গরম রাখা—দুই কাজই করা সম্ভব। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, নকশা পর্যায়ে থাকা এ লাঞ্চ বক্সটির নাম বেন্টো স্টিমার লাঞ্চ বক্স। ব্যস্ততার মধ্যে যাঁরা দুপুরে ফাস্টফুডের বিকল্প হিসেবে রান্না করা খাবার চান, তাঁদের জন্য এই লাঞ্চ বক্সটি কাজে আসবে। লাঞ্চ বক্সেই রান্না সেরে তা সঙ্গে করে নিয়ে গেলেই হবে। খাবার গরম রাখার কাজটিও এ লাঞ্চ বক্সের প্রযুক্তিই করবে।লাঞ্চ বক্সের নিচের দিকে রয়েছে ইনডাকটিভ প্রযুক্তি, যা পানির বাষ্প ব্যবহার করে ওপরের দিকে কনটেইনারগুলোর খাবার গরম রাখে। বর্তমানে এই লাঞ্চ বাক্স তৈরির জন্য নির্মাণপ্রতিষ্ঠান খুঁজছে ভিম অ্যান্ড ভিগর ডিজাইন।