খারাপ আবহাওয়ার কারণে আত্মহত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে খারাপ আবহাওয়ার সঙ্গে মানুষের আত্মহত্যার সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকেরা। নতুন এক গবেষণার ভিত্তিতে তাঁরা বলছেন, দেশটিতে আবহাওয়া কিছুদিন খারাপ থাকলে রেলপথে মানুষের আত্মহত্যার ঘটনা বেড়ে যায়। জার্নাল অব অ্যাফেক্টিভ ডিজঅর্ডার্স সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিগা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানী হিরোশি কাদোতানি ও তাঁর সহযোগীরা আত্মহত্যা বা সে রকম চেষ্টার ৯৭১টি ঘটনা পর্যালোচনা করেন এবং পূর্ববর্তী তিন থেকে সাত দিনের আবহাওয়ার তথ্য নেন। তখন অধিকাংশ ক্ষেত্রেই মেঘাচ্ছন্ন আকাশ বা টানা বৃষ্টির কারণে সূর্যের আলোর অভাব ছিল। এএফপি।