খুদে ড্রোন নিয়ে চিন্তিত গুগলপ্রধান
ক্ষুদ্রাকার রোবট প্লেন বা ড্রোন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড।ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে বেসরকারি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে নজরদারির ওপর গুরুত্ব দিয়েছেন এই প্রযুক্তিবিদ। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।১৩ এপ্রিল যুক্তরাজ্যের ‘গার্ডিয়ান’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে এরিক স্মিড জানিয়েছেন, চালকবিহীন এই ক্ষুদ্রাকার প্লেন বা ড্রোন কুচক্রী কারও হাতে পড়লে সর্বনাশ ঘটে যেতে পারে। এ ছাড়া দ্বন্দ্বে লিপ্ত দেশগুলোতে বেসরকারি পর্যায়ে তৈরি ড্রোন প্রযুক্তির ব্যবহার হুমকি হয়ে দাঁড়াতে পারে।ওবামা প্রশাসনের তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে পরামর্শক হিসেবে কাজ করেন এরিক স্মিড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে গুগলের চেয়ারম্যান এরিক স্মিডের—এমনটাই ধারণা করা হয়।এরিক স্মিডের ভাষ্য, ক্ষুদ্রাকার ড্রোনগুলো গোপনে তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতে পারে। এ ছাড়া সন্ত্রাসী হামলাসহ ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রেও তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই এসব ড্রোনের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকা উচিত।’বর্তমানে বিভিন্ন দেশে ক্ষুদ্রাকার ড্রোন তৈরি হচ্ছে। এসব ক্ষুদ্রাকার ড্রোনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উড়ুক্কু ক্যামেরা। এ ছাড়া রয়েছে জরুরি উদ্ধারকাজে বা তথ্য সংগ্রহে ব্যবহূত ছোট আকারের প্লেন ও চালকবিহীন উড়ুক্কু যান। সম্প্রতি ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দেশগুলোতে ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ চালকবিহীন বিমান বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে।