খুদে বিজ্ঞানীদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রিমিয়ার সায়েন্স এক্সিবিশন ২০১৭ ’-তে অংশ নেওয়া খুদে বিজ্ঞানীরা
‘প্রিমিয়ার সায়েন্স এক্সিবিশন ২০১৭ ’-তে অংশ নেওয়া খুদে বিজ্ঞানীরা

রাজধানীর উত্তরার প্রিমিয়ার স্কুল ঢাকায় গত ২১ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘প্রিমিয়ার সায়েন্স এক্সিবিশন ২০১৭’। এতে স্কুলের খুদে শিক্ষার্থীরা নানা ধরনের নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে উপস্থিত হয়। খুদে বিজ্ঞানপ্রেমীরা প্রায় ৪০টি নতুন প্রকল্প এই প্রদর্শনীতে তুলে ধরে।

‘প্রিমিয়ার সায়েন্স এক্সিবিশন ২০১৭ ’-তে অংশ নেওয়া খুদে বিজ্ঞানীরা
‘প্রিমিয়ার সায়েন্স এক্সিবিশন ২০১৭ ’-তে অংশ নেওয়া খুদে বিজ্ঞানীরা

প্রিমিয়ার স্কুলের মিরপুর ক্যাম্পাসেও একই দিনে হয় আরও একটি বিজ্ঞান মেলা। এই প্রদর্শনীগুলোয় ভিন্নধারার অত্যাধুনিক ড্রোন, বিদ্যুৎসাশ্রয়ী বাতি, পাখা, প্লাস্টিকের বোতল দিয়ে বানানো পাখার মডেল উপস্থাপন করে স্কুলে শিক্ষার্থীরা। প্লেগ্রুপ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রদর্শনীতে অংশ নেয়। স্কুলের অধ্যক্ষ রুকসানা জান্নাত, স্কুলের পরিচালক ও শিক্ষকেরা এই খুদে বিজ্ঞানীদের প্রজেক্ট থেকে সেরাদের বাছাই করে নেয়।