খুদে বিজ্ঞানীর সাফল্য

মাত্র ১৩ বছর বয়সেই পরমাণু ফিউশন যন্ত্র (রিঅ্যাকটর) তৈরি করেছে যুক্তরাজ্যের স্কুলছাত্র জেমি এডওয়ার্ডস। এর মাধ্যমে সে বিশ্বের সবচেয়ে কম বয়সী পরমাণু ফিউশন রিঅ্যাকটর নির্মাতা হওয়ার গৌরব অর্জন করেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি রয়েছে। জেমি গত অক্টোবরে ল্যাংকাশায়ারে নিজ বিদ্যালয়ের গবেষণাগারে কাজ শুরু করে। পাঁচ মাস পর সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় এবং নিজের তৈরি রিঅ্যাকটরে সে দুটি পরমাণুকে ভেঙে যুক্ত করে হিলিয়াম কণায় রূপ দেয়। পরমাণু ফিউশন রিঅ্যাকটরে কয়েকটি পরমাণুকে ভেঙে নতুন কণা তৈরি হয়। এর আগে সবচেয়ে কম বয়সে এ ধরনের যন্ত্র তৈরির কৃতিত্ব দেখিয়েছে যুক্তরাষ্ট্রের টেইলর উইলসন। সে ২০০৮ সালে মাত্র ১৪ বছর বয়সে ওই রেকর্ড গড়েছিল। সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেমি জানায়, বিজ্ঞানে তার আগ্রহ অনেক দিনের। বড় ভাইকে সে অনেক কাজে সাহায্য করত। পরমাণু শক্তি সম্পর্কে ইন্টারনেটে সে প্রথম জানতে পারে। অদম্য কৌতূহল, নিষ্ঠা আর পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে। টেলিগ্রাফ।