খুলনা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্টে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও ইএটিএল অ্যাপস প্রতিযোগিতা ২০১৪
প্রথম আলো ও ইএটিএল অ্যাপস প্রতিযোগিতা ২০১৪

প্রথম আলো ও ইএটিএল অ্যাপস প্রতিযোগিতা ২০১৪ নিয়ে গত বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়েই ছিল তথ্যকেন্দ্র। কেন্দ্র থেকে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য পেয়েছেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে অনুষ্ঠিত সেমিনারের সভাপতি ছিলেন সিএসই বিভাগের শিক্ষক মাহাবুবুর রহমান। বক্তৃতা করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈকত মণ্ডল। সেমিনারে অ্যাপস তৈরির কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের ব্যপস্থাপক তাসলিমুল হক। সেমিনারের শেষে ছিল কুইজ প্রতিযোগিতা।একই দিন ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েও হয় একই ধরনের আয়োজন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘ভবিষ্যতে নিজেকে ডেটাবেইস ডিজাইনার হিসেবে দেখতে চাই। তাই, কোনো সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়।’ ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ তিনি ‘রে ডিটেক্টর’ এবং ‘লেজার বিট’ নামের দুটি অ্যাপসের ধারণাপত্র জমা দেবেন।ইডব্লিউইউর সেমিনারে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের শিক্ষক সৈয়দ মুর্তজা বাকের, ইএটিএলের পরামর্শক আমির হোসাইনসহ অনেকে। এবারের প্রতিযোগিতায় ধারণাপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর। বিস্তারিত: www.eatlapps.com
—সুমন্ত চক্রবর্তী (খুলনা) ও মো. রাফাত জামিল