খুলনা মহিলা কলেজ তথ্যপ্রযুক্তি ক্যারিয়ার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি খুলনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে তথ্যপ্রযুক্তি ক্যারিয়ার এবং আউটসোর্সিং বিষয়ে কর্মশালা। খুলনা জেলা প্রশাসন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, প্রযুক্তিতে বাংলাদেশ এবং প্রাণন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার জমশের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন নাহার। কর্মশালা পরিচালনা করেন প্রাণনের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম, ফ্রিল্যান্সার মামুনুর রশীদ, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিষ্ণু বাধন সরকার। কর্মশালায় উদ্যোক্তা হওয়ার কলাকৌশল, ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের জন্য কাজের ধরন, নির্দিষ্ট কাজের প্রয়োজনীয় যোগ্যতা, কাজ পাওয়ার এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন করে অর্থ পাওয়ার কৌশল ইত্যাদি বিষয়ে শেখানো হয়। —নিজস্ব প্রতিবেদক