খুলনায় গুগল ট্রান্সলেট-এ-থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় গুগল বিজনেস গ্রুপ খুলনা ও গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি বাংলা) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুগল ট্র্যান্সলেট-এ-থনের প্রথম পর্ব।
খুলনায় গুগল বিজনেস গ্রুপ খুলনা ও গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি বাংলা) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুগল ট্র্যান্সলেট-এ-থনের প্রথম পর্ব।

সম্প্রতি খুলনায় গুগল বিজনেস গ্রুপ খুলনা ও গুগল ডেভেলপারস গ্রুপের (জিডিজি বাংলা) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুগল ট্র্যান্সলেট-এ-থনের প্রথম পর্ব। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই কার্যক্রমে চার হাজারেরও বেশি বাংলা শব্দ গুগল ট্রান্সলেটে যুক্ত করা হয়। শিগগিরই খুলনায় আরও পর্ব অনুষ্ঠিত হবে। জিডিজি খুলনার ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য জানা যাবে।

জিডিজি খুলনার সহকারী ব্যবস্থাপক আবু আশরাফ জানান, ‘ওয়েবে বাংলা ভাষার শব্দভান্ডারকে আমরা আরও সমৃদ্ধ করতে পারি। গুগল ট্রান্সলেটর টুল ব্যবহার করে আমরা যে কাজ শুরু করেছি, তাতে আমাদের ভাষার শব্দভান্ডার আর সমৃদ্ধ করার একটি পদক্ষেপ নেওয়া হলো। ট্রান্সলেটরের মাধ্যমে গুগলে শব্দ যুক্ত করায় আগ্রহী হওয়ায় কমিউনিটির সবাইকে ধন্যবাদ।’

জিডিজি বাংলার ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কার্যক্রম চলবে। গুগল অনুবাদে শব্দযোগের এই কার্যক্রম চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। পয়লা বৈশাখে যাঁরা সবচেয়ে বেশি শব্দযোগ করবেন, তাঁদের পুরস্কৃত করবে জিডিজি বাংলা।

গত বছরের ডিসেম্বর মাসে ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ স্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষাকে ছাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শুরু হয় বাংলার জন্য বিশেষ গুগল ডেভেলপারস গ্রুপ জিডিজি বাংলার কার্যক্রম। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ই-কমার্স প্রতিষ্ঠান এসো ডটকম এবং হাই-ফাই পাবলিক ডটকম।