খুলনায় আসুসের ডিলার সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ২২ জুন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আসুস পার্টনার মিট’ খুলনা। এতে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল ফুয়াদ, আসুস চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুস ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান, গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল সেলস ম্যানেজার সমীর কুমার দাশসহ খুলনায় আসুসের পরিবেশক প্রতিষ্ঠানের ১২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ আয়োজনে আসুসের পণ্যর সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এ ছাড়া ব্যবসা নিয়ে নানা বিষয় আলোচনা করা হয়। র‌্যাফল ড্রয়ে পাঁচজন পুরস্কারও পান। —বিজ্ঞপ্তি