খুলনায় কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পনগর খুলনায় নতুন শাখা চালু করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। শিববাড়ি মোড় এলাকায় এ শাখার উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের বিক্রয় পরিচালক এ ইউ খান। এ সময় তিনি বলেন, কম্পিউটার সোর্সের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সব সুযোগ-সুবিধা দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে আরও সহজলভ্য করা। উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন কম্পিউটার সোর্সের খুলনা শাখায় কম্পিউটার উত্সবের আয়োজন করা হয়েছে। উত্সবে প্রতিটি কম্পিউটার পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি উপহারও রয়েছে। —বিজ্ঞপ্তি