খুলনায় গ্রাহক সেবা নিয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ আয়োজনে খুলনায় হয়ে গেল ‘কাস্টমার সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ শেষে গত শনিবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিসিএস খুলনা-যশোর-বরিশাল শাখার সদস্য প্রতিষ্ঠানগুলোর মোট ২৩ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব স্টুডেন্টস অ্যাফেয়ার্স মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান। এতে বিসিএসের মহাসচিব মজিবুর রহমান, খুলনা শাখার সভাপতি মো. নূরুল ইসলাম, প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক এস এম মনজুরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এই প্রশিক্ষণে কীভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, তাঁদের সমস্যার দ্রুত সমাধান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি