খুলনায় গ্লোবাল ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ৯ ফেব্রুয়ারি শিল্পনগর খুলনায় যাত্রা শুরু করেছে তথ্যপ্রযুক্তি আমদানিকারক ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শাখা। খুলনা কম্পিউটার সিটির জলিল টাওয়ারের তৃতীয় তলায় ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলিল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, খুলনা কম্পিউটার সিটির সভাপতি এস এম মনিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। খুলনার এ শাখায় গ্লোবালের আমদানি করা সব পণ্য পাওয়া যাবে। পাশাপাশি সেবাও দেওয়া হবে এ শাখা থেকে। —বিজ্ঞপ্তি