খুলনায় ডিজিটাল সই নিয়ে কর্মশালা
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আয়োজনে ডিজিটাল সই পদ্ধতির পরিচিতি ও ব্যবহারের একটি কর্মশালা গতকাল মঙ্গলবার বিসিসি খুলনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে এগিয়ে নিতে ঢাকার বাইরে এ ধরনের কর্মশালা প্রথম খুলনায় অনুষ্ঠিত হলো।্রকর্মশালায় জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী দেশে ই-পেমেন্ট, ই-লেনদেন, ই-কমার্স,্রই-প্রকিউরমেন্ট, সর্বোপরি ই-গভর্নেন্স চালুর উদ্দেশে ডিজিটাল সই প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল সই পদ্ধতি চালু হলে কোনো তথ্য (ডকুমেন্ট) নকল করা যাবে না। অবৈধ অর্থের লেনদেন বন্ধ হবে, সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ সহজ হবে।এ কর্মশালার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো.্রসেরাজুল ইসলাম।্রজেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের উপপরিচালক মো. তৌহিদুর রহমান এবং স্বাগত বক্তৃতা করেন বিসিসি খুলনার প্রোগ্রাম ইনচার্জ মনিরুল ইসলাম।্রপ্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান।্রকর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৪৯ জন কর্মকর্তা অংশ নেন। —মনোজ কুমার মজুমদার, খুলনা অফিস