খুলনায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করল এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এয়ারটেল। ছবি: সংগৃহীত
থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এয়ারটেল। ছবি: সংগৃহীত

খুলনায় আনুষ্ঠানিকভাবে আজ থ্রিজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান ঢাকায় অবস্থানরত এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কল করে আনুষ্ঠানিকভাবে এয়ারটেল থ্রিজির উদ্বোধন করেন।

মেয়র মনিরুজ্জামান বলেন, ‘খুলনায় থ্রিজি চালু করার জন্য এয়ারটেলকে ধন্যবাদ জানাই। আমি আশা করছি, এর মাধ্যমে খুলনায় বিভিন্ন সুযোগ সৃষ্টি হবে এবং খুলনার শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিট বলেন, ‘খুলনার গ্রাহকদের জন্য থ্রিজি সেবা নিয়ে আসতে পেরে আমরা খুশি। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের জন্য সর্বোত্তম থ্রিজি সেবা ও বাংলাদেশে থ্রিজি নেটওয়ার্ক সুবিধা বাড়ানো। এরই মধ্যে দেশের গুরুত্বপূর্ণ শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বগুড়ায় থ্রিজি সম্প্রসারণ করেছি। এখন খুলনার গুরুত্বপূর্ণ অংশও থ্রিজির আওতায় এসেছে।’

চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের বিভাগীয় সদরগুলো থ্রিজি সেবার আওতায় নিয়ে আসতে কাজ চলছে বলে জানান ক্রিস টবিট।

বর্তমানে খুলনার নেভাল স্টাফ কোয়ার্টার, বৈকালী বাস স্টপ, মুজগুন্নি আবাসিক এলাকা, দেনারাবাদ, আরামবাগ, তুতপাড়া, মুনশিপাড়া, পুলিশ লাইন, কোতোয়ালি এবং রূপসা ঘাট এলাকায় এয়ারটেল থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে। বিস্তারিত জানা যাবে www.bd.airtel.com/airtel3G লিঙ্কটিতে।