খুলনায় পান্ডা নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি খুলনায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো পান্ডা অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা। কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্যগুলো এবং কম্পিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পান্ডা অ্যান্টিভাইরাসের উপ-পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের খুলনা শাখার ইনচার্জ শামসুল আরেফীন, খুলনা বিসিএস সভাপতি মনিরুল ইসলাম, যশোর কম্পিউটার সমিতির চেয়ারম্যান সঞ্জয় কুমার, গোপালগঞ্জ কম্পিউটার সমিতির সভাপতি আমিনুর রহমানসহ অনেকে। —বিজ্ঞপ্তি