খুলনায় বাংলালায়ন প্লাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড খুলনায় গতকাল মঙ্গলবার ‘বাংলালায়ন ওয়াইম্যাক্স প্লাজা’ চালু করেছে। এর আগে একই রকম সেবাকেন্দ্র ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে চালু করেছে প্রতিষ্ঠানটি।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মোহাম্মদ আলমগীর এই প্লাজার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের খুলনা নগর যেমন বিশ্বের সব পর্যটকের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে সমাদৃত, অন্য দিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর হিসেবে সুপরিচিত। আমি আশা করব, বাংলালায়ন এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও বাণিজ্যে অবাধ তথ্যপ্রযুক্তির সেবা দিতে বিশেষ ভূমিকা রাখবে।’উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক আলহাজ লিয়াকত আলী, বাংলালায়নের হেড অব প্লাজা মো. নজরুল ইসলাম, খুলনা প্লাজা ইনচার্জ আলী আহসান সাব্বির খানসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক, খুলনা