খুলনায় মুক্ত সফটওয়্যারের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি পলিটেকনিকের কম্পিউটার প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং লিনাক্স মিন্ট বাংলাদেশের সহায়তায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মুক্ত সফটওয়্যার কর্মশালা। কর্মশালায় মুক্তসোর্স আর লিনাক্সের শুরুর কথা, লিনাক্স মিন্ট ৯ ডিভিডি ও আইএসও বিতরণ, লিনাক্সে ওয়েব ডেভেলপমেন্টের সুবিধা এবং ডেভেলপ করার টুলস, কুইজ অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা সিটি পলিটেকনিকের অধ্যক্ষ শেখ হাবিবুর রহমান, কম্পিউটার প্রযুক্তি বিভাগের শাহাদাত হোসেন, মশিউর রহমান, রসায়ন বিভাগের আবদুল কুদ্দুস এবং বাংলা বিভাগের রফিকুল আলমসহ খুলনা সিটি পলিটেকনিকের আরও অনেক শিক্ষক এবং খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। এতে মুক্ত সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাজেদুর রহমান জোয়ারদার ও আবু আশরাফ মাসনুন। —নুরুন্নবী চৌধুরী