খুলে যাক সম্ভাবনার দুয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সুফল বয়ে আনবে সবার জন্য।’ গতকাল শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এসব কথা বলেন গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তার।গতকাল গোয়ালন্দ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা ও চাঁদপুরে ইন্টারনেট উৎসব হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: সকালে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ উৎসবের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের প্রধান বাকী বিল্লাহ ও প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল মুহিত আই-জিনিয়াস নির্বাচিত হয়।চুয়াডাঙ্গা: সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে।শিক্ষার্থীদের শপথ পড়ান চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।প্রথম আলো বন্ধুসভার সদস্য জেড আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, গ্রামীণফোনের কুষ্টিয়ার ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম।জেলা প্রশাসক ভোলানাথ দে তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রথম আলো ও গ্রামীণফোনের এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন তাঁর প্রতিষ্ঠানকে উৎসবের ভেন্যু নির্বাচিত করায় প্রথম আলো ও গ্রামীণফোনের প্রতি কৃতজ্ঞতা জানান।চুয়াডাঙ্গার আই-জিনিয়াস নির্বাচিত হয় ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এস এম ফরহাদুজ্জামান।গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দের কামরুল ইসলাম ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।সকালে কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার মোস্তাফিজুর রহমান।গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক মাহাবুবুল ইসলাম বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে তোলার দায়িত্ব থেকেই যাত্রা শুরু গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের।’প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরাই ইন্টারনেট বাহনের মাধ্যমে দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যাব।’এ ধরনের একটি উৎসবের আয়োজন করায় প্রথম আলো ও গ্রামীণফোনকে গোয়ালন্দবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। গোয়ালন্দে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. গোলাম সাইদুল্লাহ।চাঁদপুর: চাঁদপুর গনি মডেল উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর। পরে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন উৎসবের উদ্বোধন করেন। এরপর চাঁদপুর বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিন শেখ সবাইকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর বলেন, শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটের অপব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিদ্দিক উল্লাহ খান বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ইন্টারনেটের বিকল্প নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ তারিক উল্লাহ, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার মো. আহসান হাবিব ও প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম।চাঁদপুরে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে পুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রাফিয়া ফেরদৌস।মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান।মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পোদ্দার সত্যেন্দ্র নাথ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার আবদুহু সূফী এবং সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যাপক ধীরাজ মোহন মণ্ডল। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর মানিকগঞ্জ সংবাদদাতা আবদুল মোমিন।প্রধান শিক্ষক পোদ্দার সত্যেন্দ্র নাথ তাঁর বক্তব্যে বলেন, ‘এ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির অনেক বিষয় জানতে পারবে।’ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুনন্দা সরকার আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে।