খেলায় পরাজিত দল সমর্থনে স্বাস্থ্যের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শক-সমর্থক
দর্শক-সমর্থক

খেলার মাঠে পরাজয়ের সম্ভাবনা বেশি, এমন দলকে সমর্থন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ, প্রিয় দল হেরে যাওয়ার পর সমর্থকেরা সাধারণত অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ায় নিমগ্ন হয়ে পড়েন। ফরাসি ফুটবলের ৭২৬ জন দর্শক-সমর্থকের ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইনসিড বিজনেস স্কুলের অধ্যাপক পিয়ের শঁদো ওই গবেষণায় নেতৃত্ব দেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, পরাজয়ের কারণে বিমর্ষ সমর্থকেরা পিৎজা, কেক ও কুকিজের মতো বেশি ক্যালরিযুক্ত খাবার অস্বাভাবিক বেশি পরিমাণে খেয়ে ফেলেন। অপরদিকে বিজয়ী দলের সমর্থকেরা স্বাভাবিক ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করেন। টেলিগ্রাফ।