খেলার মাঠ থেকে টেলিভিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে গিয়ে টেলিভিশনে মুখ দেখাতে চান? জেনে নিন কিছু টিপস।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

সব টিকিট কিনে ফেলুন
ম্যাচের সব টিকিট কিনে ফেলুন। এতে করে আপনি একা হওয়ার ফলে ক্যামেরাম্যান বারবার শুধু আপনাকেই দেখাবে। ফলে পূরণ হবে আপনার মনোবাসনা।
বাদুড় স্টাইলে ঝুলে থাকুন
গ্যালারিতে যে বাঁশগুলো আছে, সেখানে বাদুড়ের মতো পা ওপরে দিয়ে ঝুলে ঝুলে খেলা দেখুন। ব্যতিক্রমী স্টাইলের জন্য টিভি ক্যামেরা আপনাকে অবশ্যই খুঁজে নেবে।
প্যারাস্যুট নিয়ে মাঠে নামুন
একটা প্লেন ভাড়া করে প্যারাস্যুট নিয়ে মাঠে লাফ দিন। এমন দৃশ্য কোনো ক্যামেরাম্যান মিস করতে চাইবে না।
খেলার মাঠে বিয়ে করুন
পাত্র/পাত্রী, সাক্ষী, কাজি, ঘটক সবার জন্য টিকিট ম্যানেজ করে গ্যালারিতেই বিয়েটা সেরে ফেলুন। ক্যামেরায় আপনাকে তো দেখাবেই, সঙ্গে বোনাস হিসেবে আইসিসির তরফ থেকে কিছু উপহারও পেয়ে যেতে পারেন।
এইটা আমাদের লোপা না? ওইখানে ও কী করে?
মনে হয় সিনেমার বিয়ার দৃশ্যে পার্ট পাইসে!
ম্যারি মি ক্যামেরাম্যান
হাতে একটা প্ল্যাকার্ড নিন। সেখানে লিখুন, ‘ম্যারি মি ক্যামেরাম্যান’। এরপর সেটা ওপরে তুলে নাড়তে থাকুন। এ রকম অফার কোনো ক্যামেরাম্যান এর আগে পায়নি। ফলে মুহূর্তের মধ্যেই আপনার মুখ ভেসে উঠবে টেলিভিশনের পর্দায়।

৬ বলে ৭টা ছয় মারার পরও কেউ আমারে বিয়া করতে চাইল না! এ জীবন রাইখা কী করুম!
ক্যান যে
ক্যামেরা-পারসন হইলাম না!