পূর্ণমান: ১০০, সময়: ৩ ঘণ্টা
[বি.দ্র.: ডান পার্শ্বের সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক]
পাটিগণিত-২৪
১। কোনো এক কম্পিউটার প্রোগ্রাম থেকে নিচের সংখ্যাগুলো পাওয়া গেল:
১ ২ ৪ ৮ ১১ ১৬ ২২
এ সংখ্যাগুলোর একটি সংখ্যা পরিবর্তন করা হলে সংখ্যাগুলো একটি প্যাটার্ন তৈরি করে। সংখ্যাটি চিহ্নিত করে উপযুক্ত সংখ্যা বসাও।
২। যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: ৬ × ২ = ১২
(ক) কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার কত?
(খ) কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে?
(গ) শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা-মূলধনে ২০৫০ টাকা হবে?
৩। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৬ × ১ = ৬
(ক) বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
(খ) ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভেতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মোট কত খরচ হবে?
বীজগণিত-৩০
৪। যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: ৬×২ = ১২
(ক) x = 4, y = -8 এবং z = 5 হলে,
25(x+y)2-20(x+y) (y+z)+4(y+z)2 এর মান কত?
(খ) উৎপাদকে বিশ্লেষণ করো (যেকোনো দুইটি): ৩ × ২ = ৬
i) 64a3-125b3
ii) a2+2ab-2b-1
iii) x2+(3a+4b)x+(2a2+5ab+3b2)
(গ) ল.সা.গু নির্ণয়কর:
a3-3a2-10a, a3+6a2+8a এবং a4-5a3-14a2
৫। সরল কর: ৬
৬। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
(ক) সমাধান করো: ,
(খ) দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সঙ্গে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করো।
৭। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৬×১ = ৬
(ক) {x:x, পূর্ণসংখ্যা এবং x2<10} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো।
(খ) যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 171 এবং 396 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 21 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো।
জ্যামিতি-৩৬
৮। যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: ৬ × ২ = ১২
(ক) প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
(খ) ABC-এর AB2 = AC2 + BC2 প্রমাণ করো যে,
C = এক সমকোণ
(গ) প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা-এর ওপর লম্ব।
৯। (ক) কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
(খ) কোনো সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিকটি আঁকো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৬
১০। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৬ × ১ = ৬
(ক) প্রমাণ করো যে সামান্তরিকের যেকোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল।
(খ) একজন মালি 21 মি. ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে, তাকে কত টাকার দড়ি কিনতে হবে?
১১। একটি বাহু এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সামান্তরিকটি আঁকো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
পরিসংখ্যান-১০
১২। যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ২ = ১০
(ক) নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। উপাত্তগুলোর আয়তলেখ আঁকো।
শ্রেণীব্যাপ্তি ২৫-৩৪ ৩৫-৪৪ ৪৫-৫৪ ৫৫-৬৪
গণসংখ্যা ৫ ১০ ১৫ ২০
শ্রেণীব্যাপ্তি ৬৫-৭৪ ৭৫-৮৪ ৮৫-৯৪
গণসংখ্যা ৩০ ১৬ ৪
(খ) নিচের ৪০ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় (টাকায়) দেওয়া হলো:
১৫৫, ১৭৩, ১৬৬, ১৪৩, ১৬৮, ১৬০, ১৫৬, ১৪৬, ১৬২, ১৫৮, ১৫৯, ১৪৮, ১৫০, ১৪৭, ১৩২, ১৩৬, ১৫৬, ১৪০, ১৫৫, ১৪৫, ১৩৫, ১৫১, ১৪১, ১৬৯, ১৪০, ১২৫, ১২২, ১৪০, ১৩৭, ১৭৫, ১৪৫, ১৫০, ১৬৪, ১৪২, ১৫৬, ১৫২, ১৪৬, ১৪৮, ১৫৭, ১৬৭। সাপ্তাহিক জমানোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো।
(গ) নিচের সারণিতে ২০০ জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো। প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো।
ফল আম কাঁঠাল লিচু জামরুল সারণি ৭০ ৩০ ৮০ ২০
ফল আম কাঁঠাল লিচু জামরুল
সারণি ৭০ ৩০ ৮০ ২০
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা