গ ণি ত
পরিমিতি অধ্যায়—১৩.১
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ো। আজ গণিতের অনুশীলনী ১৩.১ থেকে একটি ও গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে, বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো।
সমাধান:

মনে করি, বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য = x মিটার
যেহেতু বাগানের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তাসহ বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য = (x+2×5) মি.
= (x+10) মি.
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = x2 বর্গমিটার।
এবং রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (x+10) বর্গমিটার।
রাস্তার ক্ষেত্রফল = {(x+10)2-x2} বর্গমিটার।
= {x2+2.x.10+(10)2-x2} বর্গমিটার।
= (20x+100) বর্গমিটার।
প্রশ্নমতে,
20x+100 = 500
বা, 20x = 500-100
বা, x = 400/20
x = 20
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (20)2 বর্গমিটার
= 400 বর্গমিটার।
উত্তর: 400 বর্গমিটার।
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা