গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিমিতি  অধ্যায় ১৩.২
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ো। আজ গণিতের অনুশীলনী ১৩.২ থেকে আলোচনা ও একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়া হলো।
প্রশ্ন: একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সে.মি. এবং 26 সে.মি.। এর ক্ষুদ্রতর কর্ণটি 28 সে.মি. হলে, অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় কর।
সমাধান:
মনে করি, ABCD সামান্তরিকের
AB = CD = 30 সে.মি.
AD = BC = 26 সে.মি.
ক্ষুদ্রতর কর্ণ, BD = 28 সে.মি.

সামান্তরিক
সামান্তরিক

আমরা জানি,
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং OA = OC = 1/2 AC
এবং OD = OB = 1/2 BD
= 1/2 ×28 সে.মি. = 14 সে.মি.
এখন BCD এ CO, BD এর ওপর মধ্যমা।
সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য (জ্যামিতিক) সূত্রানুযায়ী
BC2+CD2 = 2(CO2+DO2)
বা, (26)2+(30)2 = 2{CO2+(14)2}
বা, 676+900 = 2(CO2+196)
বা, 1576 = 2CO2+392
বা, 2CO2+392 = 1576 বা, 2CO2 = 1576-392 বা, 2CO2 = 1184
বা, CO2 = 1184/2 বা, CO2 = 592 বা, CO = √592
 CO = 24.33105
কর্ণ AC = 2×CO
= 2×24.33105 সে.মি.
= 48.6621 সে.মি.
 48.66 সে.মি.
Ans: 48.66 সে.মি. (প্রায়)।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা