গ ণি ত
অনুশীলনী-১
পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি গণিত বিষয়ের ওপর আলোচনায়।
আলোচ্যসূচিতে আজ রয়েছে প্রথম অধ্যায়। তোমরা তো জানোই, গণিত বিষয়ে চারটি মৌলিক নিয়ম রয়েছে। এগুলোর মধ্যে প্রথম দুটি নিয়ম হলো যোগ ও বিয়োগ এবং পরের দুটি নিয়ম হলো গুণ ও ভাগ। আর এটাও নিশ্চয় জানো, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ এবং বিয়োগের সংক্ষিপ্ত রূপ ও গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। এই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ে রয়েছে একটি অনুশীলনী। আর অনুশীলনী-১ হলো গুণসংক্রান্ত।
এবার এসো, অনুশীলনী-১-এ যেসব গুণ অঙ্ক রয়েছে, সেগুলোর সমাধানে যাওয়ার আগে গুণসংক্রান্ত সমস্যার সমাধানের নিয়ম সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাক। যেমন,
প্রশ্ন: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা।
এরূপ ১৩৫টি সাইকেলের দাম কত?
লক্ষ করো: প্রশ্ন পড়ে খুব সহজেই বোঝা যায় যে একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা হলে ১৩৫টি সাইকেলের দাম আরও বেশি হবে। আর বেশি হলে একটি সাইকেলের দামকে ১৩৫ দিয়ে গুণ করতে হবে। কিন্তু কথা হলো, গুণ কীভাবে করব? তোমরা হয়তো বলতে পারো, গুণ তো গুণের নিয়ম অনুসারেই হবে। এখানে আবার জটিলতা কিসের? এত কথারই বা কী দরকার। কথার আসলে কোনো প্রয়োজনই হতো না, যদি আমরা সবাই সঠিক নিয়মে গুণ করে যেতাম। কিন্তু বাস্তবে দেখা যায়, আমরা অনেকেই অনেক নিয়মে এই ধরনের প্রশ্নের গুণ অঙ্কের সমাধান করে থাকি। যেমন উল্লেখিত প্রশ্নের সমাধান করতে গিয়ে এখনো আমরা অনেকে যা করে থাকি:
উদাহরণ-১ ৯৮২৫
১৩৫
৪৯১২৫
২৯৪৭৬
৯৮২৫
১৩২৬৩৭৫
উত্তর: ১৩২৬৩৭৫ টাকা
উদাহরণ-২
১ টি সাইকেলের দাম ৯৮২৫ টাকা
১৩৫টি ” ” ৯৮২৫১৩৫ ”
= ১৩২৬৩৭৫ টাকা
উত্তর: ১৩২৬৩৭৫ টাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল