গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল
অনুশীলনী-১ 
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের দুটি নিয়মের কোনোটিই তোমাকে পূর্ণ নম্বরপ্রাপ্তির নিশ্চয়তা হয়তো দিতে পারবে না। কারণ, উল্লিখিত উদাহরণ (১)-এ ৯৮২৫-কে কেন ১৩৫ দিয়ে গুণ করা হয়েছে, তা অস্পষ্ট এবং গুণকের এককের ঘরের গুণ দেখানোর পর পরবর্তী দশক ও শতকের গুণ দেখানোর ক্ষেত্রে ‘’ চিহ্ন ব্যবহার করা হয় না। ধাপ অনুসারে দশকের গুণ দেখানোর জন্য একটি ‘০’ (শূন্য), শতকের গুণ দেখানোর জন্য দুটি ‘০০’ (দুটি শূন্য), হাজারের ঘরের গুণ দেখানোর জন্য ‘০০০’ (তিনটি শূন্য) দেওয়া হয়ে থাকে। যেমন,
৩২৬
১২
৬৫২
৩২৬০
৩৯১২
এখানে এই শূন্যটি না দিয়ে এক সময় ‘ন্’ চিহ্ন ব্যবহার করা হতো।
[এ-সংক্রান্ত নিয়ম বিশ্লেষণ পাঠ্যবইয়ের উদাহরণে উল্লেখ আছে]
কাজেই গুণ অঙ্ক করার সময় গুণকের একক ঘরের গুণ করার পর দশক, শতক, হাজার, অযুত ইত্যাদি ঘরের গুণ দেখানোর ক্ষেত্রে এখন আর ‘’ চিহ্ন ব্যবহার করা ঠিক হবে না। পাঠ্যবইয়ে নির্দেশিত নিয়ম অনুসরণ করা সব দিক থেকে উত্তম।
উদাহরণ (২)-এ সরাসরি গুণফল বসিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে কীভাবে ওটা পাওয়া গেল, তার কোনো নির্দেশনা নেই। তুমি নিশ্চয় ১৩৫-এর নামতা জানো না! তাহলে কীভাবে বুঝলে ৯৮২৫-কে ১৩৫ দিয়ে গুণ করলে ১৩২৬৩৭৫ হবে? তুমি যুক্তি দেখাতে পারো, অন্য জায়গায় ‘রাফ’ করে গুণফল পাওয়া গেছে। কিন্তু সেই ‘রাফ’ যদি পরীক্ষকের দৃষ্টিগোচর না হয়, তবে পরীক্ষক ভাবতে পারেন, তুমি অঙ্কটি মুখস্থ করেছ অথবা অন্য কারও কাছ থেকে ফল টুকে নিয়েছ। তাই পরীক্ষক ইচ্ছে করলে তোমাকে নম্বর নাও দিতে পারেন। কাজেই বড় সংখ্যার গুণ অবশ্যই সমাধানের পাশে করে দেখাতে হয়। এবার এসো, আমাদের প্রশ্নের আদর্শ সমাধান কেমন হতে পারে, তা দেখার জন্য প্রশ্নটি আরেকবার পড়ি এবং নমুনা সমাধান দেখি:
প্রশ্ন: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা। এরূপ ১৩৫টি সাইকেলের দাম কত?
সমাধান: প্রশ্নমতে,
১টি সাইকেলের দাম ৯৮২৫ টাকা
 ১৩৫টি সাইকেলের দাম (৯৮২৫১৩৫) টাকা
এখানে, ৯৮২৫
১৩৫
৪৯১২৫
২৯৪৭৫০
৯৮২৫০০
১৩২৬৩৭৫
সুতরাং, ১৩২৬৩৭৫ টাকা
আগামীকাল পাঠ্যপুস্তকের নিয়ম অনুসারে অনুশীলনী-১-এর কয়েকটি সমস্যার আদর্শ সমাধান দেখবো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল