গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-১ 
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় অনুশীলনী ১ থেকে পাঠ্যপুস্তকের নিয়ম অনুসারে আজ কয়েকটি সমস্যার সমাধান দেওয়া হলো।

প্রশ্ন: গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে গুণফল কত?
সমাধান:
দেওয়া আছে, গুণ্য = ৬৩৮১
গুণক = ২১৫
গুণফল নির্ণয় করতে হবে।
জানা আছে, গুণফল = গুণ্যগুণক
 নির্ণেয় গুণফল = ৬৩৮১২১৫
এখানে,
৬৩৮১
২১৫
৩১৯০৫
৬৩৮১০
১২৭৬২০০
১৩৭১৯১৫
সুতরাং, গুণফল ১৩৭১৯১৫।

প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা। এক বছরে তাঁর আয় কত হবে?
[১ বছর = ৩৬৫ দিন]
সমাধান: এক ব্যক্তির,
১ দিনের আয় ২৭৫ টাকা
 ৩৬৫ দিনের আয় (২৭৫৩৬৫) টাকা
এখানে, ৩৬৫
২৭৫
১৮২৫
২৫৫৫০
৭৩০০০
১০০৩৭৫
 এক বছরে তাঁর আয় ১০০৩৭৫ টাকা।
লক্ষ করো: গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়েছে।
প্রশ্ন: একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এরূপ ১৬৫টি সাইকেলের দাম কত?
সমাধান: ১টি সাইকেলের দাম ৫৮২৫ টাকা
 ৫৮২৫টি সাইকেলের দাম (৫৮২৫১৬৫) টা.
এখানে, ৫৮২৫
১৬৫
২৯১২৫
৩৪৯৫০০
৫৮২৫০০
৯৬১১২৫
সুতরাং, ৯৬১১২৫ টাকা।
প্রশ্ন: একটি নার্সারিতে ৫৮৩৪টি চারা গাছ আছে। এরূপ ৪৮৬টি নার্সারিতে কতটি চারা গাছ আছে?
সমাধান: ১টি নার্সারিতে চারা গাছ আছে ৫৮৩৪টি
 ৪৮৬টি নার্সারিতে চারা গাছ আছে=
(৫৮৩৪৪৮৬)টি
এখানে, ৫৮৩৪
৪৮৬
৩৫০০৪
৪৬৬৭২০
২৩৩৩৬০০
২৮৩৫৩২৪
 ২৮৩৫৩২৪টি চারা গাছ আছে।