গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-২

প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা গণিত বিষয়ের ওপর। আলোচ্যসূচিতে আজ রয়েছে গণিত বিষয়ের ভাগসংক্রান্ত অনুশীলনী ২।
প্রশ্ন: ১০০০৮ ঘণ্টায় কত দিন?
সমাধান:
আমরা জানি, ২৪ ঘণ্টা = ১ দিন
সুতরাং, ১০০০৮ ঘণ্টা = ১০০০৮ ঘণ্টা ÷ ২৪
এখানে,
২৪) ১০০০৮ ঘণ্টা (৪১৭ দিন
৯৬
৪০
২৪
১৬০
১৪৪
১৬৮
১৬৮
০
সুতরাং, ১০০০৮ ঘণ্টায় ৪১৭ দিন।
প্রশ্ন: ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করো।
সমাধান:
এখানে, ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা
= ৮৭৫৩০
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
এখন, ৯৯৯) ৮৭৫৩০ (৮৭
৭৯৯২
৭৬১০
৬৯৯৩
৬১৭
সুতরাং, ভাগফল ৮৭, ভাগশেষ ৬১৭।
প্রশ্ন: ৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৫০ পাওয়া গেল। সংখ্যাটিকে ৭৩ দ্বারা ভাগ করা হলে, ভাগফল কী হবে?
সমাধান:
এখানে,
ভাজক ৫৪, ভাগফল ১৮, ভাগশেষ ৫০
ভাজ্য নির্ণয় করলেই সংখ্যাটি পাওয়া যাবে।
আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
 ভাজ্য = (৫৪ × ১৮) + ৫০
= ৯৭২ + ৫০
= ১০২২
অর্থাৎ, সংখ্যাটি ১০২২।
এখন সংখ্যাটিকে ৭৩ দ্বারা ভাগ করা হলে পাওয়া যাবে ভাগফল।
সুতরাং, ১০২২ ÷ ৭৩
এখানে, ৭৩) ১০২২ (১৪
৭০
২৯২
২৯২
০
ভাগফল হবে ১৪।
প্রশ্ন: একটি ঝুড়িতে ৩৫৫টি আম আছে। ২৫৫৬০টি আমের জন্য এরূপ কয়টি ঝুড়ি লাগবে?
সমাধান: ৩৫৫টি আম আছে ১টি ঝুড়িতে
 ২৫৫৬০টি আমের জন্য এরূপ ঝুড়ি লাগবে (২৫৫৬০ ÷ ৩৫৫)টি
এখানে, ৩৫৫) ২৫৫৬০ (৭২
২৪৮৫
৭১০
৭১০
০
সুতরাং, ৭২টি ঝুড়ি লাগবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

  সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা