গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৩ (ক) 

প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী ৩ (ক) থেকে চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলির সমাধান করব।

প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৫০০ জন ছাত্রের ৫০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ওই ছাত্রাবাসে আরও ৩০০ জন ছাত্র আসল। বাকি খাদ্যে তাদের আর কত দিন চলবে?

সমাধান: ১০ দিন পর,

খাদ্য থাকে (৫০ - ১০) দিনের = ৪০ দিনের

ছাত্র হয় (৫০০ + ৩০০) জন = ৮০০ জন

বাকি খাদ্যে ৫০০ জন ছাত্রের চলে  ৪০ দিন

             ১    ”     ”     ” (৪০×৫০০) দিন

                                   = ২০০০০ দিন

           ৮০০   ”     ”          ” (২০০০০÷৮০০) দিন

                                   = ২৫ দিন

সুতরাং বাকি খাদ্যে তাদের আর ২৫ দিন চলবে।

প্রশ্ন: ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?

সমাধান:  ২০ দিনে খেতে পারে ২০০ জন লোক

         ১    ”     ”     ”  (২০০×২০) জন লোক

                                 = ৪০০০ জন লোক

           ৪০    ”     ”    ” (৪০০০÷৪০) জন লোক

                                = ১০০ জন লোক।

প্রশ্ন: একটি ছাত্রীনিবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েক জন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?

সমাধান: ২৫ দিনের খাদ্য আছে ১৬ জনের

        ১     ”     ”     ” (১৬×২৫) = ৪০০ জনের

        ২০   ”     ”     ”  (৪০০÷২০) = ২০ জনের

নতুন ছাত্রীর সংখ্যা হলো (২০-১৬) জন = ৪ জন

সুতরাং নতুন ছাত্রীর সংখ্যা ৪।

প্রশ্ন: কোন পরিবারে ৮ জন লোকের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ১ জন লোক বাইরে চলে গেল। এখন বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর কত দিন চলবে?

সমাধান:

৫ দিন পর:

পরিবারে লোক থাকে (৮-১) জন = ৭ জন

পরিবারে খাদ্য থাকে (২৬-৫) দিনের = ২১ দিনের

এখন,

   অবশিষ্ট খাদ্যে ৮ জনের চলে ২১ দিন

    ”      ”   ১    ”    ”  (২১×৮) দিন

                              = ১৬৮ দিন

    ”      ”   ৭    ”    ” (১৬৮÷৭) দিন

                              = ২৪ দিন।

সুতরাং বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর ২৪ দিন চলবে।

প্রশ্ন: একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?

সমাধান:

২৫ দিনে পুকুরটি খনন করতে পারে ২০০ জন লোক

 ১   ”      ”       ”     ”      ” (২০০ × ২৫) জন লোক

                                   = ৫০০০ জন লোক

২০  ”     ”       ”     ”      ”(৫০০০ ÷ ২০) জন লোক

                                   = ২৫০ জন লোক

অতিরিক্ত লোক প্রয়োজন (২৫০ - ২০) জন লোক

                              = ৫০ জন লোক।

সুতরাং অতিরিক্ত ৫০ জন লোক নিয়োগ করা প্রয়োজন।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা