অনুশীলনী-৫
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী-৫ এর গসাগু সংক্রান্ত সমস্যাবলির সমাধান করব।
# প্রথমে তোমরা গতকাল দেওয়া উদাহরণগুলোতে উল্লিখিত নিচের তথ্যগুলো লক্ষ্য করো
১) ১৮, ২৪ ও ৩০-এর মৌলিক উত্পাদকের সারিগুলোর মধ্যে
১৮-এর কাছে আছে ১টি ‘২’
২৪-এর কাছে আছে ৩টি ‘২’
৩০-এর কাছে আছে ১টি ‘২’
যেহেতু ১টি ‘২’ সবার কাছে আছে। তাই সাধারণ হিসেবে একটি ২ নেওয়া হয়েছে। একইভাবে সবার কাছে সাধারণভাবে একটি ৩ আছে। তাই সাধারণ হিসেবে একটি ৩ নেওয়া হয়েছে। বাকি ১৮-এর কাছে ১টি ৩ আছে কিন্তু ২৪ ও ৩০-এর কাছে নেই। তাই ওটা সাধারণ হিসেবে নেওয়া হয়নি। আবার ২৪-এর কাছে আরও ২টি ২ আছে। কিন্তু ১৮ ও ৩০-এর কাছে আর কোন ‘২’ নেই। তাই নেওয়া হয়নি। একইভাবে ৩০-এর কাছে একটি ‘৫’ আছে। কিন্তু আর কারও কাছে ‘৫’ নেই। তাই ওটাও নেওয়া হয়নি।
লক্ষ্য করো: ২) গসাগু নির্ণয়ের আরও একটি পদ্ধতি রয়েছে। আর সেই পদ্ধতিটির নাম হলো ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় প্রক্রিয়া। যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে ওই পদ্ধতিটি আলোচিত হয়নি, কাজেই গসাগু-সংক্রান্ত সমস্যাবলি সমাধানে আমরা সেই পদ্ধতি অনুসরণ না করে পাঠ্যপুস্তকের নিয়ম পদ্ধতিই অনুসরণ করব। এবার এসো, অনুশীলনী-৫ এর কয়েকটি আদর্শ সমাধান দেখা যাক।
প্রশ্ন: মৌলিক উত্পাদকের সাহায্যে ১৪৪ ও ১৯২-এর গসাগু নির্ণয় করো।
সমাধান: এখানে,
১৪৪ = ২´৭২ = ২´২´৩৬
= ২´২´২´১৮
= ২´২´২´২´৯
= ২´২´২´২´৩´৩
১৯২ = ২´৯৬ = ২´২´৪৮
= ২´২´২´২৪
= ২´২´২´২´১২
= ২´২´২´২´২´৬
= ২´২´২´২´২´২´৩
এখন, ১৪৪ = ২´২´২´২´৩´৩
১৯২ = ২´২´২´২´২´২´৩
দেখা যাচ্ছে যে, ১৪৪ ও ১৯২-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২, ২, ২, ২, ৩
সুতরাং, ১৪৪ ও ১৯২-এর গসাগু
= ২´২´২´২´৩ = ৪৮
প্রশ্ন: মৌলিক উত্পাদকের সাহায্যে ২৪, ৬০ ও ৭২-এর গসাগু নির্ণয় করো।
সমাধান: এখানে,
২৪ = ২´২´২´৩
৬০ = ২´২´৩´৫
৭২ = ২´২´২´৩´৩
দেখা যাচ্ছে যে, ২৪, ৬০ ও ৭২-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২, ২, ৩।
অতএব,
২৪, ৬০ ও ৭২-এর গসাগু = ২´২´৩ = ১২
প্রশ্ন: কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৬, ১১৪ এবং ২২৮-কে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না?
সমাধান: নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৭৬, ১১৪ এবং ২২৮-এর গসাগু
এখানে, ৭৬ = ২´২´১৯
১১৪ = ২´৩´১৯, ২২৮ = ২´২´৩´১৯
দেখা যাচ্ছে যে ৭৬, ১১৪, ২২৮-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২ ও ১৯।
সুতরাং
৭৬, ১১৪ ও ২২৮-এর গসাগু ২´১৯ = ৩৮
অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৩৮।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল