অনুশীলনী-১
প্রিয় শিক্ষার্থীরা, ২০১৪ সালে জেএসসি পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে। একটি সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি নতুন পরিস্থিতিযুক্ত উদ্দীপক এবং উদ্দীপক-সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন থাকবে। প্রশ্ন তিনটি সহজ, মধ্যম ও কঠিন এই ক্রমানুসারে সাজানো থাকবে।
# প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে এবং প্রতিটি প্রশ্ন ক, খ, গ—এই তিনটি অংশে বিভক্ত থাকবে।
সৃজনশীল প্রশ্নের গঠনকাঠামো
প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান বণ্টন নিম্নরূপ:
১. সহজ প্রশ্নের মান-২ ২. মধ্যম প্রশ্নের মান-৪ ৩. কঠিন প্রশ্নের মান-৪ = ১০ নম্বর
অংশ ‘ক’ (সহজমান): প্রশ্নের এই অংশে তোমাদের যা করণীয় তা হলো, প্রদত্ত তথ্যগুলোকে সাজিয়ে সরাসরি যুক্তির মাধ্যমে প্রকাশ করা। প্রশ্নের এ অংশের জন্য নম্বর থাকবে ২।
অংশ ‘খ’ (মধ্যমমান): প্রশ্নের এই অংশে তোমাদের প্রশ্নের প্রদত্ত তথগুলোকে বিভিন্ন সূত্র প্রয়োগে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে উত্তর দিতে হবে। এ প্রশ্নের অংশের জন্য নম্বর থাকবে ৪।
অংশ ‘গ’ (কঠিনমান): প্রশ্নের এ অংশে তোমাদের যা করণীয় তা হলো, প্রশ্নে প্রদত্ত তথ্যগুলো নতুন পরিস্থিতির আলোকে প্রাসঙ্গিক সূত্র ও তার প্রয়োগের মাধ্যমে ব্যাখ্যা-বিশ্লেষণ করে চিন্তাশক্তির বিকাশ ঘটানো। এ অংশের জন্য নম্বর থাকবে ৪।
এবার গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে কতিপয় বিষয় উপস্থাপন করছি, যা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে বিশেষ উপযোগী।
প্যাটার্ন:
গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করা। সুইডিস
গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ অধ্যাপক উলফ গ্রিনেনডার Ulf Grenander ২৩ July ১৯২৩) প্যাটার্ন থিওরি সম্পর্কে বিশদ জ্ঞানগর্ভ আলোচনা করেন।
# প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য আমাদের কতিপয় বিষয়ের ওপর ধারণা রাখতে হবে। নিচে এগুলোর বিবরণ দেওয়া হলো।
১। অঙ্ক: সংখ্যা প্রকাশের সাংকেতিক চিহ্নকে অঙ্ক বলে। যেমন: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
২। সংখ্যা: এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে যা গঠিত হয়, তা-ই সংখ্যা। ১, ২, ১০, ১৫ ইত্যাদি।
# প্রতিটি অঙ্কই একটি সংখ্যা।
# প্রতিটি অঙ্কই একটি সংখ্যা, কিন্তু প্রতিটি সংখ্যা একটি অঙ্ক নয়। যেমন: ১ একটি অঙ্ক এবং একটি সংখ্যা, কিন্তু ১২ একটি সংখ্যা হলেও এখানে দুইটি অঙ্ক রয়েছে।
৩। মৌলিক সংখ্যা: ১ থেকে বড় সেসব সংখ্যা, যার ১ এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭, ১১ ইত্যাদি।
# ১ মৌলিক সংখ্যা নয়।
# ২ হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা।
# মৌলিক সংখ্যা ১ ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই।
# Eratosthenes ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়:
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০
৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০
৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০
৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০
৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০
৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০
৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০
# ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি।
৪। স্বাভাবিক সংখ্যা: ১ থেকে শুরু করে সব ধনাত্মক অখণ্ড সংখ্যাকে (ধনাত্মকপূর্ণ সংখ্যা) স্বাভাবিক সংখ্যা বলে।
যেমন: ১, ২, ৩, ৪, ৫, .........................।
৫। ০ থেকে শুরু করে সব ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন: ০, ১, -১, ২, -২, ৩, -৩, ৪, -৪, ........।
অর্থাৎ: ..........-৪, -৩, -২, -১, ০, ১, ২, ৩, ৪, ..........
৬। ক্রমিক সংখ্যা: যেকোনো সংখ্যার সঙ্গে ১ যোগ করলে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। যেমন: ৩, ৪, ৫ ইত্যাদি ক্রমিক সংখ্যা।
৭। ফিবোনাক্কি সংখ্যা: পর পর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান এ ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। যেমন: ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ...........।
৮। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল =
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা