গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণজিৎ কুমার শীল, সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
অনুশীলনী-১ 
প্রিয় শিক্ষার্থী, গতকাল আমরা গণিত সৃজনশীল পদ্ধতি ও প্যাটার্ন সম্পর্কেআলোচনা করেছি। এর ধারাবাহিকতায় প্যাটার্ন সম্পর্কে আলোচনার বাকি অংশ দিয়ে আজকের পাঠ আলোচনা শুরু করছি।

৯। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল = ক২
১০। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল = ক (ক + ১)
১১। ৩ ক্রমের ম্যাজিক বর্গে ৩  ৩ = ৯টি সংখ্যা থাকবে।
১২। ৪ ক্রমের ম্যাজিক বর্গে ৪  ৪ = ১৬টি সংখ্যা থাকবে।
১৩। ক ক্রমের ম্যাজিক সংখ্যা = ক (১ + ক২)/২
১৪। দুই অঙ্কের কোনো সংখ্যার স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যা পাওয়া যায়, তখন
(ক) সংখ্যা দুইটির যোগফল ১১ দ্বারা বিভাজ্য।
(খ) সংখ্যা দুইটির বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য।
১৫। তিন অঙ্কের সংখ্যাগুলো বিপরীতক্রমে লিখে প্রাপ্ত সংখ্যা এবং ওই সংখ্যার বিয়োগফল ৯৯ দ্বারা বিভাজ্য।
শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের দুটি অংশ থাকে। (১) সৃজনশীল প্রশ্ন (C.Q) (২) বহুনির্বাচনি (MCQ)। সৃজনশীল প্রশ্ন থাকবে নয়টি, উত্তর দিতে হবে ছয়টির। পূর্ণমান ১০ ৬ = ৬০ এবং বহুনির্বাচনি অংশে প্রশ্ন থাকবে ৪০টি। উত্তর দিতে হবে ৪০টির। পূর্ণমান ৪০১ = ৪০।
এবার পাটিগণিত অংশের অধ্যায়-১ থেকে প্যাটার্ন নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন উত্তরসহ উপস্থাপন করব।
সৃজনশীল প্রশ্ন:
দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে।
ক. চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের কাঠির
সংখ্যা বের করো। ২
খ. তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে, তা ব্যাখ্যা করো। ৪
গ. শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন? ৬
সমাধান: (ক)
চতুর্থ প্যাটার্নটি হলো
পর্যবেক্ষণ করে আমরা পাই চতুর্থ প্যাটার্নে ত্রিভুজ আছে ৪টি এবং এতে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা ৯। (খ)
১ম চিত্রে ত্রিভুজ ১টি এবং এতে দিয়াশলাইয়ের কাঠি আছে ৩টি
২য় চিত্রে ত্রিভুজ ২টি এবং এতে দিয়াশলাইয়ের কাঠি আছে ৫টি
৩য় চিত্রে ত্রিভুজ ৩টি এবং এতে দিয়াশলাইয়ের কাঠি আছে ৭টি
প্যাটার্নগুলোয় ব্যবহূত দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা গণনা করে
প্রাপ্ত তালিকা: ৩ ৫ ৭
পার্থক্য ২ ২
লক্ষ করা যায়, তালিকায় পরের পদ ও আগের পদের পার্থক্য প্রতিবার ২ অতএব আগের পদ থেকে পরের পদ ২ করে বাড়ছে।
 তালিকার পরবর্তী সংখ্যা = (৭+২)
= ৯
(গ) খ থেকে পাই,
দিয়াশলাইয়ের কাঠির সংখ্যার তালিকা: ৩ ৫ ৭
এখানে
৩ = ২ + ১ = ২  ১ + ১
৫ = ৪ + ১ = ২  ২ + ১
৭ = ৬ + ১ = ২  ৩ + ১
তাহলে আমরা পাই প্যাটার্ন তৈরির প্রয়োজনীয় দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা প্রকাশক রাশি
= ২ক + ১ (ক = ১, ২, ৩....)
শততম প্যাটার্ন তৈরিতে দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন =
(২  ১০০ + ১)টি
= (২০০ + ১) = ২০১টি
উত্তর: ২০১টি।