অনুশীলনী-৫
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের অনুশীলনী-৫ এর ল.সা.গু সংক্রান্ত কয়েকটি সমস্যার আদর্শ সমাধান করব।
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২, ৪০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে?
সমাধান: যে ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২, ৪০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে, তা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর ল.সা.গু. থেকে ৬ বেশি। এখন, ১৬, ২৪, ৩২ ও ৪০-এর ল.সা.গু. নির্ণয় করি:
২|১৬, ২৪, ৩২, ৪০
২|৮, ১২, ১৬, ২০
২|৪, ৬, ৮, ১০
২|২, ৩, ৪, ৫
১, ৩, ২, ৫
সুতরাং, ১৬, ২৪, ৩২, ৪০-এর ল.সা.গু
= ২×২×২×২×৩×২×৫ = ৪৮০
অতএব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৪৮০+৬
= ৪৮৬
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫, ৭, ১২ এবং ১৫ মিনিট অন্তর বাজতে লাগল। ন্যূনতম কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান:
নির্ণেয় ন্যূনতম সময় হচ্ছে ৫, ৭, ১২ এবং ১৫-এর ল.সা.গু যত, তত মিনিট।
এখন, ৫, ৭, ১২ এবং ১৫-এর ল.সা.গু. নির্ণয় করি।
৩|৫, ৭, ১২, ১৫
৫|৫, ৭, ৪, ৫
১, ৭, ৪, ১
সুতরাং,
৫, ৭, ১২, ১৫-এর ল.সা.গু. = ৩×৫×৭×৪
=৪২০
অতএব ঘণ্টা চারটি ন্যূনতম ৪২০ মিনিট বা (৪২০÷৬০) ঘণ্টা বা ৭ ঘণ্টা পরে পুনরায় একত্রে বাজবে। [ ৬০ মি. = ১ ঘণ্টা]
৪২০ মিনিট বা ৭ ঘণ্টা।
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান:
যে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তা হচ্ছে সংখ্যাগুলোর ল.সা.গু. থেকে ৭ কম।
এখন,
১৫, ১৮, ২০, ২৪ ও ৩২-এর ল.সা.গু. নির্ণয় করি।
২|১৫, ১৮, ২০, ২৪, ৩২
২|১৫, ৯, ১০, ১২, ১৬
২|১৫, ৯, ৫, ৬, ৮
৩|১৫, ৯, ৫, ৩, ৪
৫|৫, ৩, ৫, ১, ৪
১, ৩, ১, ১, ৪
সুতরাং,
১৫, ১৮, ২০, ২৪, ৩২-এর ল.সা.গু.
= ২×২×২×৩×৫×৩×৪ =১৪৪০
অতএব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১৪৪০-৭)
= ১৪৩৩।
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা