গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ 
প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জেনেছ, ২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত বিষয় সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আজ গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়— সেট ও ফাংশন থেকে সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: সার্বিক সেট U-এর যেকোনো উপসেট A, B ,C-এর জন্য —
A = { xNঃ x3 – 7x2 + 12x = 0},
B = { xNঃ x2 > 7 এবং x3 < 230}
এবং C = { xNঃ x, 12-এর গুণনীয়ক এবং 3-এর গুণিতক} হলে,
(ক) A-কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ২
(খ) B-এর উপাদানসংখ্যা n হলে দেখাও যে P(B)-এর উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে। ৪
(গ) দেখাও যে (A  B)  C = (A  C)  ( B  C) ৪
সমাধান: ক) দেওয়া আছে, A = { xx3-7x2+12x=0}
A সেটের বর্ণিত সমীকরণ ঃ
x3-7x2+12x=0 x(x2-7x+12) = 0 x(x-4)(x-3) = 0
x = 0 অথবা, x -3= 0 অথবা, x – 4 = 0  x = 3অথবা, x = 4 কিন্তু
x = 0 গ্রহণযোগ্য নয়। কারণ x
A = {3,4}
[মন্তব্য: শিক্ষার্থীরা, তোমরা সমীকরণটি সমাধান করে সেট A-কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলে ২ পাবে। শুধু সমীকরণটি সমাধান করতে পারলে ১ পাবে।]
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা