গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জেনেছ, ২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত বিষয় সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আজ দেওয়া হলো গতকাল প্রকাশিত সৃজনশীল নমুনা প্রশ্নের বাকি অংশ।

(খ) দেওয়া আছে,  B = { xÎNঃ x2  > 7 এবং x3 < 230}

আমরা জানি, N স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে  N = {1, 2, 3, 4, 5,..........} যেহেতু xÎN x স্বাভাবিক সংখ্যা।

                B = { xÎNঃ x2  > 7 এবং x3 < 230}

                   = { xÎNঃ  x2  > 7} Ç { xÎNঃ  x3 < 230}

                   = {3, 4, 5, 6......} Ç {1, 2, 3, 4, 5, 6} = {3, 4, 5, 6).

B সেটের উপাদানসংখ্যা n = 4

P(B)-এর উপাদানগুলো হলো:

     {}, {3}, {4}, {5}, {6}, {3,4}, {3,5}, {3, 6}, {4, 5}, {4, 6},

     {5, 6}, {3, 4, 5}, {3, 4, 6}, {3, 5, 6}, {4, 5, 6}, {3, 4, 5, 6},

এখানে P(B)-এর উপাদানসংখ্যা = 16 = 24 =2n; কারণ n = 4.

B-এর উপাদানসংখ্যা n হলে, P(B)-এর উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে। (দেখানো হলো)।

[মন্তব্য: শিক্ষার্থীরা, তোমরা সমস্যাটি সঠিক উপায়ে সমাধান  করতে পারলে ৪ পাবে। P(B)-এর উপাদানসংখ্যা নির্ণয় করতে পারলে ৩ পাবে।

যেকোনো পদ্ধতিতে B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলে ২ পাবে এবং N স্বাভাবিক সংখ্যার সেট ও x স্বাভাবিক সংখ্যা বর্ণনা করলে ১ পাবে।]

(গ) দেওয়া আছে,   

     C = { xÎNঃ x, 12-এর গুণনীয়ক এবং 3-এর গুণিতক}

          = {xÎNঃ x, 12-এর গুণনীয়ক} Ç {xÎNঃ x, 3-এর গুণিতক}

          = {1, 2, 3, 4, 6, 12} Ç {3, 6, 9, 12} = {3, 6, 12}

(ক) থেকে পাই,  A = {3, 4} এবং (খ) থেকে পাই, B ={3, 4, 5, 6}.

             A Ç B = {3, 4} Ç {3, 4, 5, 6} = {3, 4}.

     (AÇB) È C = {3, 4} È {3, 6, 12} = {3, 4, 6, 12} .........(i)

আবার,    A È C = { 3, 4} È {3, 6, 12} = {3, 4, 6, 12}

           B È C = {3, 4, 5, 6} È {3, 6, 12} = {3, 4, 5, 6, 12}

(A È C) Ç ( B È C) ={3, 4, 6, 12} Ç {3, 4, 5, 6, 12}

    = { 3, 4, 6, 12}........(ii)

(i)  ও (ii)  তুলনা করে পাই, 

    (A Ç B) È C = (A È C) Ç ( B È C). (দেখানো হলো)।

[মন্তব্য: শিক্ষার্থীরা, তোমরা সমস্যাটি সঠিক উপায়ে সমাধান  করতে পারলে ৪ পাবে। (ii)  নম্বর পর্যন্ত করতে পারলে ৩ পাবে। (i) নম্বর পর্যন্ত করতে পারলে ২ পাবে। যেকোনো পদ্ধতিতে C সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলে ১ পাবে।]