গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈব্যক্তিক প্রশ্ন অংশ-৫

প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে নৈব্যক্তিক প্রশ্ন-এর উত্তর। নিচে কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৩ (খ)
১৩. দিপা ও সাদিয়ার একত্রে ১০০০ টাকা আছে। দিপার নিকট সাদিয়া অপেক্ষা ২০০ টাকা বেশি থাকলে সাদিয়ার নিকট কত টাকা আছে?
ক. ৪০০ টাকা খ. ৬০০ টাকা
গ. ৮০০ টাকা ঘ. ১২০০ টাকা
উত্তর: ক. ৪০০ টাকা
১৪. নিপা ও তমার একত্রে ২১৬০ টাকা আছে। নিপার নিকট তমা অপেক্ষা ২৬০ টাকা বেশি থাকলে কণার কত টাকা আছে?
ক. ১০০০ টাকা খ. ৯৫০ টাকা
গ. ১০৫০ টাকা ঘ. ১২১০ টাকা
উত্তর: ঘ. ১২১০ টাকা
১৫. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বয়স কত?
ক. ৫০ বছর খ. ৭৫ বছর
গ. ১০০ বছর ঘ. ১২৫ বছর
উত্তর: খ. ৭৫ বছর।
অধ্যায়-৪
১. একই জাতীয় একাধিক রাশির গড় এর সূত্র নিচের কোনটি?
ক. রাশিগুলোর যোগফল/রাশিগুলোর সংখ্যা
খ. রাশিগুলোর যোগফল
গ. রাশিগুলোর যোগফল × রাশিগুলোর সংখ্যা
ঘ. রাশিগুলোর গুণফল
উত্তর: ক. রাশিগুলোর যোগফল/ রাশিগুলোর সংখ্যা
২. গড় × রাশিগুলোর সংখ্যা = কী?
ক. রাশিগুলোর বিয়োগফল
খ. রাশিগুলোর গুণফল
গ. রাশিগুলোর ভাগফল
ঘ. রাশিগুলোর যোগফল
উত্তর: ঘ. রাশিগুলোর যোগফল
৩. ২২, ৪৬, ৬০, ৭২ এই চারটি সংখ্যার গড় কোনটি?
ক. ৪৫ খ. ৫০ গ. ৫৫ ঘ. ৬০
উত্তর: খ. ৫০
৪. ৩৬৪ টাকা, ৫৪১ টাকা ও ৭৭৫ টাকার গড় নিচে কোনটি?
ক. ৫৬০ টাকা খ. ৫৭০ টাকা
গ. ৫৮০ টাকা ঘ. ৫৯০ টাকা
উত্তর: ক. ৫৬০ টাকা
৫. অপু, বিপু, নিপু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১১, ১২, ১৩ ও ১৪ বছর। তাদের গড় বয়স কোনটি?
ক. ১১ বছর খ. ১২ বছর
গ. ১৩ বছর ঘ. ১৪ বছর
উত্তর: খ. ১২ বছর
৬. এশা বিভিন্ন দামের আটটি ফিতা কিনল। ফিতাগুলোর গড়মূল্য ৫০ টাকা। লিলির ফিতার ক্রয়মূল কোনটি?
ক. ৩০০ টাকা খ. ৪০০ টাকা
গ. ৩৫০ টাকা ঘ. ৪৫০ টাকা
উত্তর: খ. ৪০০ টাকা।

শিক্ষক (প্রা.)
আইডিয়াল সরকারি প্রাথমিক
বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল