গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্ন অংশ-৬
প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন-এর উত্তর। নিচে কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
৭. ৬টি ওয়ানডে ম্যাচের সিরিজে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের রান যথাক্রমে ২৩, ১২, ৩৭, ৩, ১৪, ১৩। ওই সিরিজে গড়ে তার রান কোনটি?
ক. ২০ রান খ. ২২ রান
গ. ১৪ রান ঘ. ১৭ রান
উত্তর: ঘ. ১৭ রান।
৮. ৪৭ সে. মি., ৪৯ সে.মি., ৫৪ সে.মি., ৫২ সে.মি. ৫৩ সে.মি. এর গড় কোনটি হবে?
ক. ৫১ খ. ৫৩ গ. ৫৫ ঘ. ৫৭
উত্তর: ক. ৫১
৯. সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর মোট মান কোনটি?
ক. ১০০৪ খ. ১১০৪ গ. ১২০৪ ঘ. ১৩০৪
উত্তর: গ. ১২০৪
১০. সিফাত বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮৩, বিজ্ঞানে ৭৭ পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে নম্বর পেয়েছে নিচের কোনটি?
ক. ৮০ খ. ৮১ গ. ৮৩ ঘ. ৮৫
উত্তর: খ. ৮১।
অধ্যায়-৫
১. একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু কোনটি?
ক. ১ খ. ২ গ. ০ ঘ. ৩। উত্তর: ক. ১
২. ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
উত্তর: খ. ৬
৩. ২৪, ৩২ ও ৭২ এর গ.সা.গু কত?
ক. ৬ খ. ৮ গ. ১১ ঘ. ১
উত্তর: খ. ৮
৪. ভাগ প্রক্রিয়ায় গ.সা.গু. নির্ণয় করাকে কী বলে?
ক. উৎপাদন প্রক্রিয়া খ. সাধারণ প্রক্রিয়া
গ. ইউক্লিডীয় প্রক্রিয়া ঘ. কোনটিই নয়
উত্তর: গ. ইউক্লিডীয় প্রক্রিয়া
৫. ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
৬. যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে তাকে কী বলে?
ক. মৌলিক সংখ্যা খ. যৌগিক সংখ্যা
গ. মিশ্র সংখ্যা ঘ. বিজোড় সংখ্যা
উত্তর: ক. মৌলিক সংখ্যা
৭. ১৮, ২৪ ও ৩০ এর ল.সা.গু কত?
ক. ১২০ খ. ২৪০ গ. ৩৬০ ঘ. ৪৮০
উত্তর: গ. ৩৬০
৮. ২৮, ৪২, ৭০ এর ল.সা.গু কত?
ক. ১৮০ খ. ২৬০ গ. ৩২০ ঘ. ৪২০
উত্তর: ঘ. ৪২০
৯. ৬০ এর ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক কত?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
উত্তর: ঘ. ২।

শিক্ষক (প্রা.)
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল