গ ণি ত
জ্যামিতি
প্রিয় শিক্ষার্থীরা, আজ উপপাদ্যের অনুশীলনী থেকে একটি গুরুত্বপূর্ণ এক্সট্রা সমাধান করব।

প্রশ্ন: ABC এটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। BC-এর অতিভুজ এবং P, BC-এর ওপর যেকোনো বিন্দু। প্রমাণ করো যে PB2 + PC2 = 2PA2
সমাধান:
বিশেষ নির্বচন: ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। BC-এর অতিভুজ এবং P, BC-এর ওপর যেকোনো বিন্দু। প্রমাণ করতে হবে যে PB2 + PC2 = 2PA2
অঙ্কন: P বিন্দু থেকে AB ও AC বাহুর ওপর PQ ও PR লম্ব আঁকি।
প্রমাণ: ABC সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হওয়ায়,
A = 90°
B =C = 45°
PQ, AB-এর ওপর লম্ব।
সুতরাং, PBO সমকোণী ত্রিভুজ। PB অতিভুজ এবং
PBQ = BPQ = 45°
PQ = BQ
একই কারণে PR = CR
PBQ সমকোণী ত্রিভুজে, অতিভুজ PB
PB2 = PQ2 + BQ2
[পিথাগোরাসের উপপাদ্য অনুসারে]
= PQ2 + PQ2 [ PQ = BQ]
PB2 = 2PQ2 ......(i)
আবার, PCR সমকোণী ত্রিভুজে
PC2 = PR2 + CR2
= PR2 + PR2 [ PR = CR]
PC2 = 2PR2 ........(ii)
PQ, AB-এর ওপর এবং PR, AC-এর ওপর লম্ব হওয়ায় AQPR আয়তক্ষেত্র হবে।
সুতরাং, PR = AQ
সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,
PB2 + PC2 = 2(PQ2 + PR2)
কিন্তু APQ সমকোণী ত্রিভুজের PQ2 + PR2 = AP2
[ AQ = PR]
PB2 + PC2 = 2PA2
(প্রমাণিত)
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা