মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
সংক্ষিপ্ত উত্তর অংশ-৪
প্রিয় শিক্ষার্থী আজ গণিতের ২নং প্রশ্ন ‘সংক্ষিপ্ত উত্তর’ দেওয়া হলো।
অধ্যায়-৫
প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?
উত্তর: উৎপাদক।
প্রশ্ন: গ.সা.গুর পূর্ণ বাক্যটি লেখো।
উত্তর: গ. সা. গুর পূর্ণ বাক্যটি হলো:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
প্রশ্ন: ১৮-এর সব গুণনীয়ক লেখো।
উত্তর: ১৮-এর সব গুণনীয়ক:
১, ২, ৩, ৬, ৯, ১৮
প্রশ্ন: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোনটি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক?
উত্তর: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
প্রশ্ন: একাধিক সংখ্যার গ.সা.গু বলতে কী বোঝ?
উত্তর: একাধিক সংখ্যার গ.সা. গু বলতে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বোঝায়।
প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু কত হয়?
উত্তর: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু হয় ১।
প্রশ্ন: ল. সা. গু-এর পূর্ণ বাক্যটি লেখো।
উত্তর: ল. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
প্রশ্ন: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি কী?
উত্তর: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে ল. সা. গু নির্ণয়েরই একীভূত রূপ।
প্রশ্ন: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়?
উত্তর: গ.সা.গু।
প্রশ্ন: ১২, ৬, ২৪ এর ল.সা.গু. কত?
উত্তর: ২৪।
প্রশ্ন: ৭ ও ৮-এর ল.সা.গু কত?
উত্তর: ৫৬।
প্রশ্ন: ৯-এর চারটি গুণিতক লেখো।
উত্তর: ৯, ১৮, ২৭, ৩৬।
প্রশ্ন: ১২-এর গুণনীয়কগুলো লেখো।
উত্তর: ১, ২, ৩, ৪, ৬, ১২।
প্রশ্ন: ১৬-এর গুণনীয়কগুলো লেখো।
উত্তর: ১, ২, ৪, ৮, ১৬।
প্রশ্ন: ১২, ২৪, ১৮-এর গ.সা.গু. কত?
উত্তর: ২।
প্রশ্ন: ৮, ১২, ২৪-এর ল.সা.গু. কত?
উত্তর: ৪৮।
প্রশ্ন: ২৪-এর সফল গুণনীয়কগুলো লেখো।
উত্তর: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪।
প্রশ্ন: ৮, ১২, ৪-এর ল.সা.গু. কত?
উত্তর: ২৪।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল