গগল মগলে পানি ছাড়াই ডিম সেদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাশিয়ার নকশাবিদেরা পানির ব্যবহার ছাড়াই দ্রুত ডিম সেদ্ধ করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এভজেনি মোরগ্লেভের নকশা করা কার্ডবোর্ডের তৈরি বিশেষ এ বাক্স বা মোড়কটির নাম ‘গগল মগল’। মোড়কটির মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের রাসায়নিক, যা ডিম সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট তাপ উত্পাদন করতে পারে। ব্যবহূত রাসায়সিকটি নিরাপদ বলেই দাবি করেছে মোড়কটির উদ্ভাবক ‘কিয়ান’ নামে পরিচিত বিজ্ঞানীদের একটি দল। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের দ্য সান।ডিম রাখার বিশেষ এ মোড়কটির দুটি অংশ রয়েছে। ডিম মোড়কটির মধ্যে রেখে তা বন্ধ করে দিতে হয়। এরপর এতে থাকা একটি বিশেষ ফিতা টেনে রাসায়নিকটি বিক্রিয়ার জন্য উন্মুক্ত করলে মোড়কের মধ্যে দুই মিনিটেই ডিম সেদ্ধ হয়ে যায়। পছন্দ অনুযায়ী ডিম কম বা বেশি সেদ্ধ করে নেওয়ার সুবিধাও এ মোড়কে রয়েছে। কিয়ানের তৈরি এ মোড়কটি ইউরোপিয়ান প্যাকেজিং ডিজাইন অ্যাসোসিয়েশনের পুরস্কার জিতেছে।মোড়ক প্রসঙ্গে কিয়ানের মুখপাত্র জানিয়েছেন, একটি মোড়ক কেবল একবারই ব্যবহার করা যাবে। পাশাপাশি গগল মগল পরিবেশবান্ধব। কার্ডবোর্ডের তৈরি বলে সহজেই তা প্রকৃতির সঙ্গে মিশে যায়।