গঠিত হলো তথ্য নিরাপত্তা জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিও ফোরাম বাংলাদেশের অঙ্গসংগঠন হিসেবে গঠিত হলো তথ্য নিরাপত্তা জোট। গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদার। মূল বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক তৌহিদ ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন আহম্মদ, বিডিসিইআরটির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন আহম্মদ, দোহাটেকের চেয়ারম্যান মো. সামসুদ্দোহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।
বিজ্ঞপ্তি