শূন্যস্থান পূরণ অংশ-৮
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।
অধ্যায়-১০
৪. অধিকাংশ লোকের — ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
উত্তর: মতামতের।
৫. — মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ।
উত্তর: গণতান্ত্রিক।
৬. দলনেতার — দলের কাজ করা হয়।
উত্তর: নেতৃত্বেই।
৭. সবার — ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হবে।
উত্তর: ঐকমত্যের।
৮. গণতন্ত্রের অর্থ — শাসন।
উত্তর: জনগণের
৯. — কাউকে জোর করে কিছু করা হয় না।
উত্তর: গণতন্ত্রে
১০. — মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।
উত্তর: গণতান্ত্রিক।
১১. বাংলাদেশ একটি — রাষ্ট্র।
উত্তর: গণতান্ত্রিক
১২. গণতন্ত্র বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার —।
উত্তর: মূলনীতি।
১৩. শ্রেণী ও বিদ্যালয়ের বিভিন্ন কাজেও আমরা গণতান্ত্রিক — করব।
উত্তর: আচরণ।
১৪. — নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত।
উত্তর: শ্রেণীনেতা।
১৫. গণতন্ত্রের — হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া।
উত্তর: মূলকথা।
১৬. গণতন্ত্রে কাউকে — করে কিছু করা হয় না।
উত্তর: জোর।
১৭. সবাই মিলেমিশে চলতে শিখলে সমাজে শান্তি ও — আসে।
উত্তর: সম্প্রীতি।
১৮. আমরা বাড়িতে বিভিন্ন কাজে গণতান্ত্রিক — দেখাব।
উত্তর: মনোভাব।
অধ্যায়-১১
১. একটি দেশের উন্নয়নের মূলে রয়েছে —।
উত্তর: মানুষ।
২. বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক —।
উত্তর: নারী
৩. নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে দেশের — বাধাপ্রাপ্ত হয়।
উত্তর: উন্নয়ন
৪. — বাধার কারণে এক সময় অনেক মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হতো না।
উত্তর: সামাজিক
৫. বেগম রোকেয়া — সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
উত্তর: ১৮৮০
৬. বিয়ের পর স্বামীর সহযোগিতায় বেগম রোকেয়ার — আরও প্রসার ঘটে।
উত্তর: শিক্ষার
৭. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা ধীরে ধীরে — আলো পেতে থাকে।
উত্তর: শিক্ষার।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল