গণবিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্কের (গবিওএসএন) যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মুক্ত দর্শন ও আইটি ক্যারিয়ার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মেসবাহ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভিন বানু, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সাত্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে ভালো কিছু করার দারুণ সুযোগ রয়েছে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে তরুণরাই দারুণ কিছু করতে পারবে। সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওপেন সোর্স নেটওয়ার্কের যাত্রা শুরু হয়। এতে ইমতিয়াজ আহমেদ খানকে সভাপতি ও আছিব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। —নিজস্ব প্রতিবেদক