গণবিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ১০ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত এই আয়োজনে ছিল নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানও। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ, সিএসই বিভাগের প্রধান আবদুস সাত্তার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, প্রগতি সিস্টেমসের প্রধান নির্বাহী শাহাদাত খান, প্রাণন প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলামসহ অনেকে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে সহযোগী ছিল প্রাণন প্রাইভেট লিমিটেড। —আছিব চৌধুরী