গণমাধ্যমে ও ওয়েবে ই-এশিয়ার নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার অন্যতম বড় তথ্যপ্রযুক্তি আয়োজন ই-এশিয়ার গুরুত্বপূর্ণ আয়োজনগুলো টেলিভিশন ও ওয়েবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ই-এশিয়াতে অনুষ্ঠিত ৩০টি সেমিনার ওয়েবসাইটে (www.e-asia.org, www.comjagat.com ও www.drik.tv) সরাসরি দেখানো হবে। বাংলাদেশ টেলিভিশন, এটিএন নিউজসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ও অন্যান্য এফএম রেডিওতে সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করা হবে। মেলা উপলক্ষে বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে বিশেষ টক শোর আয়োজন করা হয়েছে। এর অন্যতম আকর্ষণ ‘মিট দ্য টেকনোলজি লিডার’ অধিবেশন ও ফ্রিল্যান্সার সম্মেলন সরাসরি ওয়েবে সম্প্রচার করা হবে।আগামী ১-৩ ডিসেম্বর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে তিন দিনের ই-এশিয়া তথ্যপ্রযুক্তি মেলা। —বিজ্ঞপ্তি