গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত উত্তর  অংশ-১৩
প্রিয় শিক্ষার্থী আজ গণিতের ২নং প্রশ্ন ‘সংক্ষিপ্ত উত্তর’ দেওয়া হলো।
অধ্যায়-১৩
প্রশ্ন: চতুর্ভুজ বলতে কী বোঝো?
উত্তর: চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে।
প্রশ্ন: চতুর্ভুজের কোণ কয়টি?
উত্তর: ৪টি।
প্রশ্ন: সামান্তরিকের বিপরীত বাহুগুলো কীরূপ?
উত্তর: সমান ও সমান্তরাল।
প্রশ্ন: সামান্তরিকের কোন কোণগুলো পরস্পর সমান?
উত্তর: বিপরীত কোণগুলো।
প্রশ্ন: রম্বস কাকে বলে?
উত্তর: যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাকে রম্বস বলে।
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে সমদ্বিখণ্ডিত করে?
উত্তর: সমকোণে।
প্রশ্ন: কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান?
উত্তর: আয়ত ও বর্গের।
প্রশ্ন: সামান্তরিকের একটি কোণ ৯০০ হলে অন্য কোণগুলো কীরূপ হবে?
উত্তর: ৯০০
প্রশ্ন: সামান্তরিকের কর্ণ দুইটি কোথায় সমদ্বিখণ্ডিত করে? উত্তর: তাদের ছেদবিন্দুতে।
প্রশ্ন: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে?
উত্তর: আয়ত বলে।
প্রশ্ন: বর্গের কোণগুলো কীরূপ?
উত্তর: সমকোণ।
প্রশ্ন: সামান্তরিকের কর্ণগুলো কীরূপ?
উত্তর: সমান নয়।
প্রশ্ন: যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
উত্তর: বর্গ বলা হয়।
প্রশ্ন: কোন চতুর্ভুজের সবগুলো কোণ সমান?
উত্তর: আয়ত এবং বর্গের।
প্রশ্ন: রম্বসের কর্ণগুলো কেমন?
উত্তর: সমান নয়।
প্রশ্ন: বর্গ কী?
উত্তর: বর্গ এমন একটি আয়ত যার বাহুগুলো সব সমান।
অধ্যায়-১৪
প্রশ্ন: ক্যালকুলেটর অর্থ কী?
উত্তর: গণনাকারী।
প্রশ্ন: কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিকস যন্ত্র।
প্রশ্ন: কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি?
উত্তর: কম্পিউট।
প্রশ্ন: Compute শব্দের অর্থ কী?
উত্তর: হিসাব করা।
প্রশ্ন: কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র বলা হয়?
উত্তর: অ্যাবাকাস।
প্রশ্ন: কোন ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র ধরা হয়?
উত্তর: অ্যানালিটিকেল ইঞ্জিন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা