গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিতের অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে অনুশীলন করবে।

প্রশ্ন: ২১৬ বর্গমিটার ক্ষেত্রফলবিশিষ্ট একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। বাগানের ভেতরে সমান পাড়বিশিষ্ট একটি পুকুর আছে, যার পাড়ের ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার এবং গভীরতা ৫ মিটার। একটি মেশিন দ্বারা পানিপূর্ণ পুকুরটিকে পানিশূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ১০০ লিটার পানি সেচতে পারে।
(ক) বাগানের প্রস্থ নির্ণয় করো। ২
(খ) পুকুর পাড়ের বিস্তার নির্ণয় করো। ৪
(গ) পুকুরটি পানিশূন্য করতে কত ঘণ্টা সময় লাগবে? ৪
সমাধান: (ক) ধরি, প্রস্থ = ক মিটার
 দৈর্ঘ্য = ১.৫ ক মিটার।
 ক্ষেত্রফল ১.৫ কক বর্গমিটার বা, ১.৫ ক২ বর্গমিটার
প্রশ্নমতে,
১.৫ ক২=২১৬ বা, ক২=১৪৪ বা, ক=১২  প্রস্থ=১২ মিটার।
[জেনে রাখো: সঠিকভাবে প্রস্থ নির্ণয় করতে পারলে ২ পাবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে ১ পাবে]
সমাধান: (খ) জমির দৈর্ঘ্য = ১.৫১২ = ১৮ মিটার।
ধরি, পুকুর পাড়ে বিস্তারমিটার।
পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = (১৮ - ২x) মিটার
পাড় বাদে পুকুরের প্রস্থ = (১২ - ২x) মিটার
পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল=(১৮-২x) (১২-২x) বর্গমিটার
প্রশ্নমতে, (১৮–২x) (১২–২x) = ২১৬ – ১৪৪
বা, ২১৬–৩৬x–২৪x + ৪+ ৪x2 = ২১৬ – ১৪৪
বা, ৪x2 – ৬০x + ১৪৪ = ০
বা, ৪ (x2 – ১৫x + ৩৬) = ০
বা, x2 – ১৫x + ৩৬ = ০
বা, x2 – ১২x – ৩x + ৩৬ = ০
বা, x (x–১২)–৩ (x–১২) = ০ বা, (x–১২) (x–৩) = ০
 x–১২ = ০ অথবা x–৩ = ০
 x =১২ অথবা x=৩
কিন্তু x = ১২ গ্রহণযোগ্য নয়। কারণ, জমির প্রস্থ ১২ মিটার।
 x = ৩
 পুকুর পাড়ের বিস্তার ৩ মিটার।
উত্তর: ৩ মিটার
[জেনে রাখো: পুকুর পাড়ের বিস্তার সঠিকভাবে নির্ণয় করতে পারলে ৪ পাবে। x-এর দুইটি মান নির্ণয় করতে পারলে ৩ পাবে। পুকুরের পাড়ের ক্ষেত্রফলকে সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারলে ২ পাবে এবং পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে ১ পাবে।]
সমাধান: (গ) দেওয়া আছে, পুকুরের গভীরতা ৫ মিটার।
‘খ’ থেকে পাই, x = ৩
 পুকুরের দৈর্ঘ্য = (১৮ – ২৩) মিটার বা, ১২ মিটার
 পুকুরের প্রস্থ = (১২ – ২৩) মিটার বা, ৬ মিটার।
 পুকুরটির আয়তন = পুকুরের দৈর্ঘ্যপ্রস্থগভীরতা
= ১২ ৬৫ ঘনমিটার বা, ৩৬০ ঘনমিটার।
পুকুরের পানি ধারণক্ষমতা = ৩৬০১০০০ লিটার;
[১ ঘনমিটার = ১০০০ লিটার]
= ৩৬০০০০ লিটার।
মেশিন দ্বারা ১০০ লিটার পানি সেচতে সময় লাগে ১ সেকেন্ড
 ” ” ১ ” ” ” ” ” ১ ”
১০০
 ” ৩৬০০০০ ” ” ” ”
১X৩৬০০০০
১০০
সেকেন্ড বা, ৩৬০০ সেকেন্ড বা, ১ ঘণ্টা।
উত্তর: ১ ঘণ্টা
[জেনে রাখো: সঠিকভাবে সময় নির্ণয় করতে পারলে ৪ পাবে। পুকুরের পানি ধারণক্ষমতা নির্ণয় করতে পারলে ৩ পাবে। পুকুরটির আয়তন নির্ণয় করতে পারলে ২ পাবে এবং পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে পারলে ১ পাবে।]

রতন কান্তি মন্ডল, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা