অধ্যায়-১২ সৃজনশীল পদ্ধতি
প্রিয় ৯ম ও ১০ম শিক্ষার্থী, তোমাদের গণিত বিষয়টি এখন সৃজনশীল। গণিতের অধ্যায়-১২ থেকে একটি সৃজনশীল সমস্যার সমাধান দেওয়া হলো।
# গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রধান শিক্ষক একটি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিছু চকলেট সমভাবে বিতরণ করলেন। যদি আরও 10 জন শিক্ষার্থী বেশি থাকত, তবে প্রত্যেক 6টি করে চকলেট কম পেত। আবার যদি 10 জন শিক্ষার্থী কম থাকত, তবে প্রত্যেকে 10টি করে চকলেট বেশি পেত। (উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x এবং প্রত্যেক শিক্ষার্থী y সংখ্যক চকলেট পায়)
প্রশ্ন:
ক. চকলেটের মোট সংখ্যাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। 2
খ. অপনয়ন পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীর সংখ্যা এবং প্রত্যেকে কতগুলো চকলেট পেল, তা নির্ণয় করো। 4
গ. শিক্ষার্থীর সংখ্যা এবং প্রত্যেকের চকলেটের সংখ্যা লেখচিত্র পদ্ধতির মাধ্যমে যাচাই করো। 4
সমাধান: ক.
উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x এবং প্রত্যেক শিক্ষার্থী y সংখ্যক চকলেট পেয়ে থাকলে চকলেটের মোট সংখ্যা হবে xy
যদি 10 জন শিক্ষার্থী বেশি থাকত, শিক্ষার্থীর সংখ্যা হতো (x + 10) এবং প্রত্যেকে চকলেট পেত (y - 6)
মোট চকলেটের সংখ্যা (x + 10) (y - 6)
আবার যদি 10 জন শিক্ষার্থী কম থাকত তবে শিক্ষার্থীর সংখ্যা হতো (x - 10) এবং প্রত্যেকে চকলেট পেত (y + 10)
মোট চকলেটের সংখ্যা (x - 10) (y + 10)
[এখানে লক্ষণীয় যে, মোট চকলেটের সংখ্যা যেকোনো একটি শর্ত সাপেক্ষে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারলে ১ নম্বর প্রাপ্ত হবে।]
সমাধান: খ.
প্রশ্নমতে, (x + 10) (y - 6) = xy এবং (x - 10) (y + 10) = xy
অথবা, 3x - 5y = 30 ....(i)
x - y =10 .....(ii)
অথবা, 3x - 5y = - 30 ....(i) ×1 (-)
x - y = 10 .....(ii) × 5
অথবা, - x = - 80 x = 40
এখন 3x - 5y = -30 .... (i) × 1 (-)
x - y = 10 .... (ii) × 3
অথবা, -y = -60 y = 30
শিক্ষার্থীর সংখ্যা 40, প্রত্যেক শিক্ষার্থী 30টি করে চকলেট পায়।
[এখানে লক্ষণীয় যে, অপনয়ন পদ্ধতি ব্যবহার করে সমীকরণ জোট সমাধানের মাধ্যমে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। মোট চকলেটের সংখ্যাকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সমীকরণ জোট তৈরি করতে পারলে ২ নম্বর পাবে। মোট চকলেটের সংখ্যাকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারলে ১ নম্বর পাবে।]
সমাধান: গ.
3x - 5y = -30 .....(i) x - y = 10 ....(ii)
x = (- 30 + 5y)/3 x = 10 + y
এখন y-এর বিভিন্ন মানের জন্য x-এর মান বের করি
x -10 0 40 x 10 0 40
y 0 6 30 y 0 -10 30
অক্ষদ্বয়ের ছেদক অংশ (-10, 0) (0, 6) (40, 30) এবং (10, 0) (0, -10) (40, 30) বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করি।
লেখচিত্রে 1 ঘর = 5 একক ধরি। রেখা দুইটি পরস্পর A বিন্দুকে ছেদ করেছে। A বিন্দুর স্থানাঙ্ক (40, 30), যা প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং প্রত্যেকের প্রাপ্ত চকলেটের অনুরূপ।
[এখানে লক্ষণীয় যে, শিক্ষার্থীর সংখ্যা এবং প্রত্যেকের প্রাপ্ত চকলেটের সংখ্যা লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। যেকোনো নিয়মে সমীকরণ জোট থেকে অক্ষদ্বয়ের ছেদক অংশ বের করতে পারলে ২ নম্বর পাবে। যেকোনো নিয়মে সমীকরণ জোট থেকে অক্ষদ্বয়ের ছেদক অংশ নির্ণয় করার পদ্ধতি বের করতে পারলে ১ নম্বর পাবে।]
মো. আজিজুর রহমান, শিক্ষাক্রম বিশেষজ্ঞ (সহকারী অধ্যাপক, গণিত)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই ঢাকা