গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৮ (ক)
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী-৮ (ক) থেকে সমস্যার সমাধান করব। প্রথমে নিয়মকানুন দেখে নাও।

দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ
 পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ
দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ
 দশমিক ভগ্নাংশকে দশমিক দিয়ে গুণ
দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ
সাধারণত দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার সময় সাধারণ গুণের নিয়মই অনুসরণ করা হয়। তবে গুণফলের ক্ষেত্রে গুণ্যে (অর্থাত্ যে সংখ্যাকে গুণ করা হয়) দশমিক বিন্দুর ডানে যতটি অঙ্ক থাকে, গুণফলের ডানদিক থেকে ঠিক ততটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসাতে হবে। যেমন ২৪.৩৫-কে ১২ দিয়ে গুণ করতে বলা হলো। এই ক্ষেত্রে সমাধানটা কেমন হবে?
প্রশ্ন: ২৪.৩৫ × ১২
সমাধান: এখানে
২৪৩৫
×১২
৪৮৭০
২৪৩৫০
২৯২২০
 ২৪.৩৫ × ১২
= ২৯২.২০
= ২৯২.২

লক্ষ করো,
এখানে গুণ করার সময় গুণ্য দশমিক ভগ্নাংশ ২৪.৩৫-কে সাধারণ সংখ্যা (পূর্ণ সংখ্যা) ২৪.৩৫ লিখে সাধারণ গুণের মতোই পূর্ণ সংখ্যা ১২ দিয়ে গুণ করা হয়েছে। তারপর মূল সমাধানে গুণফল লেখার সময় গুণ্যের দশমিক বিন্দুর ডানে দুটি অঙ্ক থাকায় গুণফলের ডানদিক থেকে দুটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসানো হয়েছে। গুণফলে দশমিক সংখ্যার সর্ব ডানে একটি শূন্য থাকায় তা বাদ দেওয়া হয়েছে। এতে গুণফলের কোনো পরিবর্তন হয় না।

পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম
পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রেও আগে উল্লিখিত নিয়ম অনুসরণ করা হয়।
যেমন ৩৫ × ২.২১৫ = কত?
সমাধান ৩৫ × ২.২১৫ = ২.২১৫ × ৩৫
এখন,
২২১৫
×৩৫
১১০৭৫
৬৬৪৫০
৭৭৫২৫
 ৩৫ × ২.২১৫ = ৭৭.৫২৫।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল