গণিত
অনুশীলনী-৮ (ক)
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের দশমিক ভগ্নাংশের গুণ-সংক্রান্ত অনুশীলনী-৮ (ক) থেকে দুটি সমস্যার সমাধান দেওয়া হলো।
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৪২.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১৫.৩ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?
সমাধান:
গাড়িটি ১ ঘণ্টায় যায় ৪২.৫ কিলোমিটার
১৫.৩ ,, ,, (৪২.৫১৫.৩) কিলোমিটার
= ৬৫০.২৫ কিলোমিটার।
এখানে,
৪২৫
১৫৩
১২৭৫
২১২৫০
৪২৫০০
৬৫০২৫
৪২.৫ ১৫.৩ = ৬৫০.২৫।
প্রশ্ন: ঊর্মি ও মৌমি যথাক্রমে এক কুড়ি লিচুর .৫ অংশ ও .৪ অংশ করে নিল। প্রত্যেকে কয়টি করে লিচু পেল?
সমাধান: আমরা জানি,
এক কুড়ি = ২০টি
ঊর্মি পেল = ২০টি লিচুর .৫ অংশ
বা, ২০ এর .৫ অংশ
বা, (২০ .৫)টি
বা, ১০.০টি
অতএব, ঊর্মি পেল ১০টি লিচু।
আবার, মৌমি পেল = ২০টি লিচুর .৪ অংশ
বা, ২০ এর .৪ অংশ
বা, (২০ .৪)টি
বা, ৮.০টি
অতএব, মৌমি পেল ৮টি লিচু।
বিকল্প সমাধান: আমরা জানি,
এক কুড়ি = ২০টি
.৫ অংশ = অংশ
.৪ অংশ = অংশ
এখন,
ঊর্মি পেল = ২০ লিচুর অংশ
বা, ২০ এর অংশ
বা, টি
বা, (২ ৫)টি = ১০টি।
মৌমি পেল = ২০টি লিচুর অংশ
বা, ২০ এর অংশ
বা, টি
বা, (২ ৪)টি বা ৮টি।
অতএব, ঊর্মি পেল ১০টি লিচু, মৌমি পেল ৮টি লিচু।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল