গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৮ (খ) 
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের অনুশীলনী-৮ (খ)-এর কিছু নিয়ম-কানুন ও সমস্যার সমাধান দেওয়া হলো।

# দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম
দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার ক্ষেত্রে সাধারণত ভাজকে দশমিক বিন্দুর পর যত অঙ্ক থাকে, ভাজ্য ও ভাজকে দশমিক বিন্দু তত অঙ্ক ডানে সরিয়ে ভাজক পূর্ণ সংখ্যায় পরিণত করতে হয়। তারপর পূর্বে উল্লিখিত নিয়ম অনুসারে ভাগ করতে হয়।
যেমন: ৪.৫৪ — .৪ = ৪৫.৪ — ৪।
এখন,
৪) ৪৫.৪ (১১.৩৫
৪
৫
৪
১৪
১২
২০
২০
০
 ৪.৫৪ — .৪ = ১১.৩৫।
এখানে লক্ষ করো, ভাজ্য ৪.৫৪ এবং ভাজক .৪। ভাজকে দশমিক বিন্দুর পর একটি অঙ্ক রয়েছে। তাই ভাজ্য ও ভাজকে দশমিক বিন্দু এক অঙ্ক ডানে সরিয়ে ভাজ্য ৪৫.৪ এবং ভাজক ৪ পাওয়া গেছে। তারপর পরিবর্তিত ভাজ্যকে পরিবর্তিত ভাজক দিয়ে ভাগ করা হয়েছে নিয়ম অনুসারে।
উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে অনুশীলনী ৮ (খ)-এর ১ নম্বর প্রশ্নের ‘ক’ থেকে ‘দ’ পর্যন্ত যেমন সমাধান করা যাবে, তেমনি ২ থেকে ১২ পর্যন্ত প্রশ্নগুলোও সমাধান করা সহজ হবে।
এবার চলো, এই অনুশীলনীর কয়েকটি সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৪৬.৮ কিলোমিটার যায়। গাড়িটি ২৫৭.৪ কিলোমিটার যেতে কত সময় লাগবে?
সমাধান:
গাড়িটি ৪৬.৮ কিলোমিটার যায় ১ ঘণ্টায়
 ” ১ ” ” ”
 ” ২৫৭.৪ ” ” ”

এখানে,
৪৬৮) ২৫৭৪ (৫.৫ = ৫.৫ ঘণ্টায়।
২৩৪০
২৩৪০
২৩৪০
০

প্রশ্ন: এক ডজন বলপেনের দাম ৫১.৬০ টাকা হলে, একটি বলপেনের দাম কত?
সমাধান: আমরা জানি, ১ ডজন = ১২টি
এখন, ১২টি বলপেনের দাম ৫১.৬০ টাকা।
 ১ ” ” ” ৫১.৬০ — ১২ টাকা।
= ৪.৩০ টাকা।
এখানে,
১২) ৫১.৬০ (৪.৩০
৪৮
৩৬
৩৬
০
০
০
অতএব, একটি বলপেনের দাম ৪.৩০ টাকা।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল